Advertisement

সাপ-লুডো থেকে মাছ, ভোটপ্রচারে কতই রঙ্গ এ বঙ্গে!

পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হতে বাকি আর হাতেগোনা মাত্র ৭ দিন। গত একমাস ধরে টানা নির্বাচনী প্রচার চালাচ্ছে সবকটি রাজনৈতিক দলই। প্রচারে অভিনবত্ব আনতে চেষ্টার কসুর করেনি কোনও দলই। জনসংযোগে মানুষকে কাছে টানতে নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া নিয়ে আসছে রাজনৈতিক দলগুলি।

ভোটপ্রচারে কতই রঙ্গ এ বঙ্গে!ভোটপ্রচারে কতই রঙ্গ এ বঙ্গে!
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2026,
  • अपडेटेड 7:24 PM IST
  • পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হতে বাকি আর হাতেগোনা মাত্র ৭ দিন।
  • গত একমাস ধরে টানা নির্বাচনী প্রচার চালাচ্ছে সবকটি রাজনৈতিক দলই।
  • ছাব্বিশের নির্বাচনের আগে এখন পর্যন্ত বাংলার মানুষ কোন কোন নতুন ধরনের প্রচার দেখল, দেখে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হতে বাকি আর হাতেগোনা মাত্র ৭ দিন। গত একমাস ধরে টানা নির্বাচনী প্রচার চালাচ্ছে সবকটি রাজনৈতিক দলই। প্রচারে অভিনবত্ব আনতে চেষ্টার কসুর করেনি কোনও দলই। জনসংযোগে মানুষকে কাছে টানতে নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া নিয়ে আসছে রাজনৈতিক দলগুলি। ছাব্বিশের নির্বাচনের আগে এখন পর্যন্ত বাংলার মানুষ কোন কোন নতুন ধরনের প্রচার দেখল, দেখে নেওয়া যাক।

লুডো-সাপ

তৃণমূল কংগ্রেসের তরফে সাপ-লুডো-র প্রচার চালানো হয়েছে। একটি কার্ড বাড়ি বাড়ি গিয়ে বিলি করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কার্ডের প্রচ্ছদে রয়েছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের ছবি। ভিতরে রয়েছে একটি সাপ লুডোর কোট। যেখানে বিজেপির তাবড় নেতাদের মুখায়ব কার্টুন আকারে এঁকে বোঝানো হয়েছে সাপ হিসাবে। অন্যদিকে, তৃণমূলের জনমুখী প্রকল্পকে দেখানো হয়েছে সাপ লুডোর মুই হিসাবে। পরের পাতায় দেওয়া রয়েছে লুডোর ঘুটি ও ছক্কা বানানোর উপকরণও। এটি গ্রাম গঞ্জে বেশ ভাইরাল হয়ে গিয়েছে। 

মাছ নিয়ে প্রচার

গত ২২ মার্চ বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সারদ্বত মুখোপাধ্যায় সল্টলেকের আইএ (IA) ব্লকের বাজারে হাতে একটি পেল্লায় ‘কাতলা’ মাছ নিয়ে প্রচারে নেমেছিলেন। ডাক্তারবাবুর দাবি, তাঁর এই মাছ ধরা আসলে রাজনৈতিক বিরোধীদের এক মোক্ষম জবাব।

বিজেপি প্রার্থীর অভিযোগ, শাসকদল তৃণমূল কংগ্রেস সাধারণ ভোটারদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে। মানুষের মনে ভয় ঢোকানো হচ্ছে এই বলে যে, বিজেপি ক্ষমতায় এলে নাকি বাঙালির প্রধান খাদ্য মাছ-ভাত বন্ধ করে দেওয়া হবে। এমনকী রাজ্যকে পুরোপুরি ‘নিরামিষ’ করার পরিকল্পনা রয়েছে বলেও অপপ্রচার চলছে। এই অভিযোগের পালটা দিতেই বাজারে মাছ নিয়ে প্রচার করেন BJP নেতা।

কেন্দ্র ধরে ধরে গান তৈরি CPIM-এর

এই বছর CPIM কেন্দ্র ধরে ধরে ‘থিম সং’ তৈরি করছে। শ্রীরামপুর, নোয়াপাড়া, পানিহাটি, ডোমকল, যাদবপুর, উত্তর দমদম, কোচবিহার, উত্তরপাড়ার মতো কেন্দ্রে  সিপিএম প্রার্থীদের সমর্থনে গান প্রকাশ্যে এনেছে। এটি বঙ্গ রাজনীতিতে একেবারে নতুন এন্ট্রি।

Advertisement

মাতৃশক্তি ও যুবশক্তি কার্ড

২০২৬ সালের নির্বাচনী ইস্তাহারে বিজেপি মহিলা এবং যুবদের মাসে ৩০০০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।  মহিলাদের মাসিক অনুদানের প্রচারে  ‘মাতৃশক্তি কার্ড’ প্রকাশ করা হয়েছিল। এরপর আজ 'যুবশক্তি কার্ড’ প্রকাশ করেছে বিজেপি। এটিও বাংলার জন্য বেশ নতুনত্ব পরিকল্পনা।

 

Read more!
Advertisement
Advertisement