
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মহকুমা শহর ডোমকল। এই বিধানসভা আসনটি মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত। ডোমকল পুরসভা, ডোমকল, রানিনগর-১, রানিনগর-২ ও জলঙ্গি ব্লক নিয়ে গঠিত এই মহকুমা। ডোমকল ব্লকের অধীনে রয়েছে আজিমগঞ্জগোলা, ভাগীরথপুর, ডোমকল, গড়াইমারি, গরীবপুর, ঘোড়ামারা, জিতপুর, জুগিন্দা, জুরানপুর, মধুরকুল, রায়পুর এবং সারঙ্গপুর গ্রাম পঞ্চায়েত।
১৯৬৭ সালে ডোমকল বিধানসভা আসন তৈরি হয়। এখনও পর্যন্ত ১৪ বার ভোট হয়েছে। সিপিআইএম-এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল ডোমকল। ১৯৭৭ থেকে ২০১৬ সালের মধ্যে টানা ৯ বার জেতে তারা। কংগ্রেস ১৯৬৯ ও ১৯৭২ সালে দখল করেছিল এই আসনটি। বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান ১৯৯১ থেকে ২০১৬ পর্যন্ত টানা ৬ বার জিতেছিলেন। তবে পশ্চ...
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মহকুমা শহর ডোমকল। এই বিধানসভা আসনটি মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত। ডোমকল পুরসভা, ডোমকল, রানিনগর-১, রানিনগর-২ ও জলঙ্গি ব্লক নিয়ে গঠিত এই মহকুমা। ডোমকল ব্লকের অধীনে রয়েছে আজিমগঞ্জগোলা, ভাগীরথপুর, ডোমকল, গড়াইমারি, গরীবপুর, ঘোড়ামারা, জিতপুর, জুগিন্দা, জুরানপুর, মধুরকুল, রায়পুর এবং সারঙ্গপুর গ্রাম পঞ্চায়েত।
১৯৬৭ সালে ডোমকল বিধানসভা আসন তৈরি হয়। এখনও পর্যন্ত ১৪ বার ভোট হয়েছে। সিপিআইএম-এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল ডোমকল। ১৯৭৭ থেকে ২০১৬ সালের মধ্যে টানা ৯ বার জেতে তারা। কংগ্রেস ১৯৬৯ ও ১৯৭২ সালে দখল করেছিল এই আসনটি। বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান ১৯৯১ থেকে ২০১৬ পর্যন্ত টানা ৬ বার জিতেছিলেন। তবে পশ্চিমবঙ্গে ২০১১ সালে ক্ষমতার পালাবদল হওয়ার পর ২০১১ ও ২০১৬ সালে জেতে তৃণমূল। ভোটের ব্যবধান ছিল যথাক্রমে ৩,০৭৫ এবং ৬,৮৯০।
তবে ২০২১ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাফিরুল ইসলাম সিপিআইএম-এর মোস্তাফিজুর রহমানকে ৪৭ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে দেন। তিনি একাই ভোট পান ৫৬.৪৫ শতাংশ। বিজেপি একসময় খুব দুর্বল ছিল এই কেন্দ্রে। তবে সেবার ৫.৪৬ শতাংশ ভোট পায়। উল্লেখযোগ্যভাবে এই ভোটে রাজ্যজুড়ে বাম-কংগ্রেস জোট হলেও ডোমকল আসনে কোনও জোট হয়নি।
যদিও ২০২৪ সালের লোকসভা ভোটে ডোমকল আসনে ২০২১-এর মতো ভোট ধরে রাখতে পারেনি তৃণমূল কংগ্রেস। তাদের লিড কমে হয় ১৩,৪৭১। ২০১৯ সালের লোকসভা ভোটেও প্রায় একইরকম লিড পেয়েছিল তৃণমূল। সুতরাং রাজনৈতিক লড়াইয়ের দিক থেকে এই আসন খুব গুরুত্বপূর্ণ। ডোমকল বিধানসভা আসনে অমুসলিম প্রার্থী কোনওদিন জেতেননি। কারণ সেখানে মুসলিমরা সংখ্য়াগরিষ্ঠ। ২০২১ সালের প্রাপ্ত তথ্য অমন অনুযায়ী, সেখানে মোট ভোটার ২৫২,১৪২। মুসলিম- ২১৩,৩১২ (৮৪.৬০ শতাংশ), তফশিলি জাতি - ৬,১০২ (২.৪২ শতাংশ), উপজাতি - ৬৮১ (০.২৭ শতাংশ)। এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে হয় ২৪৫,২০৬।
ডোমকল মুর্শিদাবাদের উত্তর-পূর্বে অবস্থিত এক সমৃদ্ধ জায়গা। ভাগীরথীর উপস্থিতির কারণে এখানকার কৃষিজমি উর্বর। অর্থনীতিও তার উপরই নির্ভর করে। ধান, পাট, শাকসবজি এখানকার প্রধান ফসল। রয়েছে রেশম শিল্পও। কিন্তু বর্ষাকালে বন্যা হয় এই অঞ্চলে। তাতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
যোগাযোগ ব্যবস্থার দিক থেকে ডোমকল বেশ উন্নত। এর লাইফলাইন হল ১১ নম্বর রাজ্য সড়ক। যা সদরশহর বহরমপুর-সহ নানা জায়গার সঙ্গে ডোমকলকে জুড়েছে। এর সবথেকে কাছের রেলস্টেশন কাশিমবাজার ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ডোমকল থেকে বহরমপুরের দূরত্ব ৩৫ কিলোমিটার। কলকাতা প্রায় ২৪০ কিলোমিটার। কাছের শহরগুলোর মধ্যে আছে জলঙ্গি ২৫ (কিলোমিটার), রানিনগর ২০ (কিলোমিটার), লালগোলা (৪০ কিলোমিটার)।
পশ্চিমবঙ্গের আর সব বিধানসভা আসনের মতো ডোমকলেও ২০২৬ সালে ভোট হবে। ২০২৪ সালের লোকসভা ভোটকে যদি মাপকাঠি ধরা হয়, তাহলে এই আসনে এগিয়ে থাকবে তৃণমূল, দ্বিতীয় স্থানে সিপিআইএম। কিন্তু,তারাওএ হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারে। ২০২১ সালে এই আসন থেকে ৫.৪৬ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। বামেরা চাইবে এবার গেরুয়া শিবির আরও বেশি ভোট পাক। সেক্ষেত্রে তৃণমূলের লোকসান হবে। বামেরা তাদের ভোটব্যাঙ্ক অক্ষত রাখতে পারলে তারাও জিততে পারে।
Md. mostafijur rahaman (rana)
CPI(M)
Biyamma mondal (rubia)
BJP
Nota
NOTA
Iman ali biswas
IND
Amir sohail
JSTDVPMTP
Md jewel mondal
IND
Hikmat ali
IUML
Ayenul haque
IND
Samsuzzaman(kajal)
SUCI
Soumik hossain
AITC
Abdur rahaman sekh
INC
Nanda dulal pal
BJP
Abdur rahaman mandal
IND
Nota
NOTA
Jakir hossain sekh
IUML
Syed golam gaus
WPOI
Dr nazrul islam
MPOI
Buddhadev das
IND
Nujrul islam
IND
Anisur rahaman sekh
IND
Samsuzzaman
SUCI