Advertisement

ইউটিলিটি

Life Insurance Tips: লাইফ ইনস্যুরেন্স করাতে চান? এই ৫ বিষয় নজর রাখা জরুরি

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Mar 2026,
  • Updated 1:44 PM IST
  • 1/8

অনেকেই লাইফ ইনস্যুরেন্স নিতে চান। এটা খুবই জরুরি। এই ইনস্যুরেন্সের মাধ্যমেই পরিবারকে সুরক্ষিত রাখা যায়। তাই বর্তমানে এই পলিসি নেওয়ার ট্রেন্ড শুরু হয়েছে। 

  • 2/8

মাথায় রাখতে হবে লাইফ ইনস্যুরেন্স এমন একটি অস্ত্র, যার মাধ্যমে আপনার অবর্তমানে পরিবারের সকলে সুরক্ষিত থাকবে। তাঁদের টাকার জন্য হন্যে হয়ে ঘুরতে হবে না। আপনার কিছু হয়ে গেলে তাঁরা পেয়ে যাবেন টাকা। 

  • 3/8

কিন্তু মুশকিল হল, এই ইনস্যুরেন্স নেওয়ার আগে জানা যায় না যে ঠিক কোন কোন দিকে লক্ষ্য রাখা উচিত। আর আজ সেই বিষয়টা নিয়েই আলোচনা হল নিবন্ধটিতে। 

  • 4/8

লাইফ ইনস্যুরেন্স নেওয়ার সময় আপনাকে অবশ্যই সাম অ্যাসিয়োর্ডটা জেনে নিতে হবে। এক্ষেত্রে নিজের বার্ষিক আয়ের ১০ থেকে ১৫ গুণ নেওয়া উচিত সাম অ্যাসিয়োর্ড। ৫ লক্ষ টাকা মাসিক ইনকাম হলে ৫০ লক্ষ টাকার কভারেজ নিতে হবে। 

  • 5/8

যেই সংস্থার লাইফ ইনস্যুরেন্স নেবেন, তাদের ক্লেম সেটেলমেন্ট রেশিও দেখুন। যত বেশি ক্লেম সেটেলমেন্ট রেশিও, তত ভাল।

  • 6/8

কোন কোন ক্ষেত্রে লাইফ ইনস্যুরেন্সের টাকা পাবেন না, সেটা জানতে হবে। যেমন অনেক ইনস্যুরেন্সের ক্ষেত্রে সুইসাইডের ক্ষেত্রে টাকা মেলে না। আর এমনটা আপনার পলিসিতে রয়েছে কি না, সেটা জেনে নিন।

  • 7/8

পলিসির শেষে যদি আপনি বর্তমান থাকেন, সেক্ষেত্রে কোনও টাকা মিলবে কি না, সেটাও দেখতে হবে। এখন এমন অনেক পলিসি রয়েছে যেখানে পলিসি টার্ম শেষ হওয়ার পর টাকা ফেরত পাওয়া যায়।

  • 8/8

এছাড়া মাসিক খরচটাও দেখে নেবেন। সেটা যাতে আপনার সাধ্যের মধ্যে থাকে, সেটা নিশ্চিত করুন। নইলে সামলাতে সমস্যায় পড়তে পারেন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement