Advertisement

ইউটিলিটি

কলকাতায় আরও সস্তা হল সোনা, অনেকটা দাম নামল রুপোরও

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jul 2026,
  • Updated 6:45 PM IST
  • 1/7

কলকাতায় ফের সস্তা হল সোনা। শেষ কয়েকদিনের মধ্যে আজ কলকাতায় সবচেয়ে সস্তা বিকোচ্ছে সোনার রেট। পাশাপাশি দাম কমেছে রুপোরও।
 

  • 2/7

এদিন প্রায় ১০০ টাকা কমেছে সোনার দাম। অন্যদিকে, রুপোর রেট কেজি প্রতি কমেছে  ৫০০ টাকা। কোন সোনার দাম আজ কত রয়েছে? জেনে নেওয়া যাক।
 

  • 3/7

২৪ ক্যারেট সোনা: মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট ছিল ১ লক্ষ ৪২ হাজার ১৫০ টাকা। আজ, বুধবার সেই দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম কমেছে ১০০ টাকা।
 

  • 4/7

২২ ক্যারেট হলমার্ক সোনা: মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর ছিল ১ লক্ষ ৩৫ হাজার ৮০০ টাকা। আজ বুধবার এই রেট কমে হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৭০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে ১০০ টাকা।
 

  • 5/7

উল্লেখ্য, ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ হলেও, এই সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
 

  • 6/7

অন্যদিকে, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
 

  • 7/7

রুপোর দাম কত?

কলকাতায় মঙ্গলবার রুপোর কেজি ছিল ২ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা। বুধবার এই রেট বেড়ে হয়েছে ২ লক্ষ ২১ হাজার টাকা। অর্থাৎ একদিনে ৫০০ টাকা কমেছে রুপোর রেটও।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement