আজকাল অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এই কার্ড ব্যবহার করতে তারা পছন্দ করেন। তবে নিয়মিত কার্ড ব্যবহারকারীদের একাংশও কার্ডের বিল দেওয়ার সময় কিছু ভুল করেন।
মাথায় রাখতে হবে, ক্রেডিট কার্ড বিলিং করার সময় কিছু ভুল সাধারণ ভাবে হয়। এগুলির জন্য গ্যাঁটের কড়ি বাড়তি খরচ হয়। তাই সেই সব ভুল শুধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
তাই এখনই আপনাকে এই কয়েকটি ভুল সম্পর্কে জেনে নিতে হবে। তারপর ঝটপট শুধরে যান। পরের বার এই সব বিষয় মাথায় রাখুন।
অনেকেই ক্রেডিট কার্ডের বিল তো দেন, কিন্তু সেটা চেক করেন না। আর এই ভুলটা করেন বলেই তারা বিলে কোনও ভুল থাকলে ধরতে পারেন না। বেশি টাকা পে করেন।
বিলের দিকে নজর না রাখলে কোনও জালিয়াতি থাকলেও ধরতে পারবেন না। তাই এই ভুল করা চলবে না। বরং বিলটা ভাল করে দেখুন।
অনেকেই বিল পেমেন্টের সঠিক দিনটা মনে রাখেন না। যার ফলে বিলিং ডেট পেরিয়ে গেলেও তারা বুঝতে পারেন না। তখন ফালতু পেনাল্টি খেতে হয়। খরচা হয় বেশি টাকা।
কিছু ক্ষেত্রে বিল দেওয়ার পরও পেমেন্ট ফেল হয়ে যায়। আর সেটা আপনি বিলের দিকে না দেখলে বুঝতে পারবেন না। তাই এই বিষশয়টা মাথায় রাখুন।
মিনিমাম বিল পে করাও কোনও কাজের কথা নয়। এর জন্য পরে বেশি টাকা দিতে হতে পারে। তাই এই ভুলটাও করবেন না।