Advertisement

ইউটিলিটি

Credit Score কত হলে Home Loan রিজেক্ট করে ব্যাঙ্ক? জানুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Feb 2026,
  • Updated 3:45 PM IST
  • 1/9

অনেকেই হোম লোন নিতে চান। কিন্তু পান না। আর সেটা না পাওয়ার একটা বড় কারণ হল ক্রেডিট স্কোর ঠিক না থাকা। 

  • 2/9

আসলে আপনি লোন পাবেন কি না, তার অনেকটাই নির্ভর করে সিবিল স্কোরের উপর। এক্ষেত্রে স্কোর যত বেশির দিকে থাকে, ততই ভাল। আর স্কোর কম থাকলে ব্যাঙ্ক লোন দেয় না। 

  • 3/9

মাথায় রাখবেন, সিবিল স্কোর কিন্তু একাধিক বিষয়ের উপর নির্ভর করে। এটি ঠিক না হলেই বাড়ে বিপদ। হোম লোন পাওয়া যায় না।
 

  • 4/9

এখন আপনি প্রশ্ন করতেই পারেন, ক্রেডিট স্কোর ঠিক কত থাকলে, খুব সহজেই লোন পেয়ে যাবেন? সেই প্রশ্নের উত্তর রইল নিবন্ধটিতে। 

  • 5/9

এক্ষেত্রে ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর থাকতে হবে ৭৫০-এর উপরে। তাহলে লোন পেতে একবারেই সমস্যা হবে না। 

  • 6/9

আর যদি সিবিল ৮০০-এর উপরে থাকে, তাহলে তো বেশি ভাল। এমন পরিস্থিতিতে খুব কম সুদে লোন পেতে পারেন। ব্যাঙ্ক লোন দেওয়ার জন্য তদ্বির করতে থাকে।

  • 7/9

এ দিকে আবার এই স্কোর ৭০০ থেকে ৭৫০-এর মধ্যে থাকলে কিছুটা সমস্যা হতে পারে। তখন ব্যাঙ্ক বেশি সুদ নিতে পারে। এমনকী লোন পাওয়ার ক্ষেত্রে হতে পারে সমস্যাও।

  • 8/9

আর ৬০০ থেকে ৭০০-এর মধ্যে যদি স্কোর থাকে, তাহলে হোম লোন পাওয়া আরও কঠিন হতে পারে। তাই এই ভুল আর নয়। 

  • 9/9

তাই আজ থেকেই ক্রেডিট স্কোর ঠিক রাখার চেষ্টা করুন। তাহলেই খেলা ঘুরে যাবে। দেখবেন টুক করে লোন দিয়ে দেবে ব্যাঙ্ক।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement