Advertisement

ইউটিলিটি

Credit Card Eligibility: ক্রেডিট কার্ড পাওয়ার এলিজিবিলিটি কী? জেনে নিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Feb 2026,
  • Updated 5:12 PM IST
  • 1/9

অনেকেই ক্রেডিট কার্ড নিতে চান। এই কার্ড ব্যবহার করেই করতে চান শপিং। সামলাতে চান বিপদ। তাই তাঁরা এই কার্ড নেওয়ার জন্য হন্যে হয়ে ঘুরতে থাকেন।

  • 2/9

তবে ক্রেডিট কার্ড চাইলেই পাওয়া যাবে না। বরং ক্রেডিট কার্ড পাওয়ার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেই যোগ্যতা না থাকলে ক্রেডিট কার্ড পাওয়া যায় না। 

  • 3/9

তাই আপনারও যদি ক্রেডিট কার্ড না থাকে, তাহলে এখনই এটি পাওয়ার ক্রাইটেরিয়া সম্পর্কে জেনে নিন। নইলে চাইলেও পাবেন না এই কার্ড। 

  • 4/9

এক্ষেত্রে সবার প্রথমে আপনার বয়স দেখা হবে। বয়স হতে হবে ১৮ বছরের বেশি। তাহলেই কাজ হবে। পেয়ে যাবেন ক্রেডিট কার্ড।

  • 5/9

আপনার ইনকাম থাকতে হবে। প্রতিমাসে নির্দিষ্ট আয় হলে কোনও চাপ নেই। আপনি পেয়ে যাবেন কার্ড। সুতরাং চিন্তার কিছুই নেই।

  • 6/9

সিবিল স্কোর ৭৫০-এর উপর থাকলে ভাল হয়। তবে ৭০০-এর উপরে স্কোর থাকলেও এই কার্ড পাওয়া যায়। আবার ৬০০-এর নীচে সিবিল হলে এই কার্ড পাবেন না।

  • 7/9

ক্রেডিট কার্ড পেতে চাইলে লোন হিস্ট্রি ভাল থাকা প্রয়োজন। নইলে ব্যাঙ্ক আপনাকে এই কার্ড দিতে চাইবে না। বারবার ঘোরাতে পারে। তাই এই বিষয়টা মাথায় রাখুন।

  • 8/9

আপনাকে অবশ্যই ভারতীয় হতে হবে। দেশের নাগরিকদেরই সাধারণ আমাদের দেশের ব্যাঙ্কগুলি ক্রেডিট কার্ড দেয়। বিদেশিদের দেওয়া হয় না।

  • 9/9

পরিশেষে বলি, ক্রেডিট কার্ড পেলেও সাবধানে ব্যবহার করবেন। ঠিক সময়ে মিটিয়ে দিন টাকা। তাহলেই আপনি লোন ট্র্যাপে পড়বেন না।

 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement