অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। কিন্তু ঠিক সময় এর বিল দিতে ভুলে যান। আর এই কারণে বিপদ বাড়ে। এমনকী আইনি জটিলতাতে আটকে পড়ার আশঙ্কাও বৃদ্ধি পায়।
আসলে ক্রেডিট কার্ডের বিল ঠিক সময় দিয়ে দেওয়া খুবই জরুরি। নইলে একাধিক সমস্যা নিতে পারে পিছু। তাই এই বিষয়টা সম্পর্কে বিশদে জেনে নিন।
ক্রেডিট কার্ডের বিল ঠিক সময় না দিলে সবার প্রথমে আপনার উপর পেনাল্টি পড়বে। সুদ দিতে হতে পারে ৩০ শতাংশ পর্যন্ত।
এছাড়া ক্রেডিট স্কোর অনেকটাই কমে যেতে পারে। ১০০ পয়েন্ট পর্যন্ত পড়ে যেতে পারে সিবিল স্কোর। এই বিষয়টাও মাথায় রাখুন।
পরবর্তী সময় লোন পেতে গেলে সমস্যা হতে পারে। সব ব্যাঙ্ক রিজেক্ট করতে পারে লোন অ্যাপ্লিকেশন। এটাও সমস্যার বিষয়।
ব্যাঙ্ক আপনাকে বারবার বিরক্ত করতে পারে ফোন করে। এমনকী উকিলের চিঠি পাঠাতেও পারে। আর সেটা কোনও ভাল বিষয় না নিশ্চয়ই।
অনেক ক্ষেত্রে ব্যাঙ্ক বাড়িতে এসেও কথা বলতে পারে। বাড়ির লোকের সামনে তখন মুখ পুড়তে পারে। তাই সাবধান হন।
তাই ক্রেডিট কার্ডের বিল সময়ে দিয়ে দিন। দেরি করবেন না একদমই। এমনকী মিনিমাম ব্যালেন্সও দেবেন না। তাই এই বিষয়টা মাথায় রাখুন।