ফের শহর কলকাতায় সস্তা হল সোনা। গত ১২ দিনের মধ্যে আজ কলকাতায় সবচেয়ে সস্তা বিকোচ্ছে সোনার রেট। তবে উলটপুরাণের সাক্ষী থেকে সামান্য দাম বাড়ল রুপোরও।
এদিন প্রায় ৭৫০ টাকা কমেছে সোনার দাম। অন্যদিকে, রুপোর রেট কেজি প্রতি বেড়েছে ৫০০ টাকা। কোন সোনার দাম আজ কত রয়েছে? জেনে নেওয়া যাক।
২৪ ক্যারেট সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট ছিল ১ লক্ষ ৪২ হাজার ৯৫০ টাকা। আজ, মঙ্গলবার সেই দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৪২ হাজার ১৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম কমেছে ৮০০ টাকা।
২২ ক্যারেট হলমার্ক সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর ছিল ১ লক্ষ ৩৬ হাজার ৫৫০ টাকা। মঙ্গলবার এই রেট রয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৮০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে ৭৫০ টাকা।
অন্যদিকে, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
রুপোর দাম কত?
কলকাতায় সোমবার রুপোর কেজি ছিল ২ লক্ষ ২১ হাজার টাকা। মঙ্গলবার এই রেট বেড়ে হয়েছে ২ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ একদিনে ৫০০ টাকা বেড়েছে রুপোর রেটও।