Advertisement

ইউটিলিটি

৫ হাজার টাকা দাম বাড়ল রুপোর, দামি হল সোনাও, নতুন রেট জানুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 May 2026,
  • Updated 3:35 PM IST
  • 1/8

শহর কলকাতায় লাফিয়ে বাড়ল সোনার দর, পাশাপাশি চড়ল রুপোও। এই নিয়ে  ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেটের সোনার রেটও বেড়েছে। পাশাপাশি মহার্ঘ হয়েছে রুপোও।
 

  • 2/8

কোন ধরনের সোনার দাম কতটা বাড়ল, জেনে নেওয়া যাক।
 

  • 3/8

২৪ ক্যারেট সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৪৫০ টাকা। শনিবার এই পাকা সোনার রেট ছিল ১ লক্ষ ৫৭ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামে ৭০০ টাকা বেড়েছে সোনার দাম।
 

  • 4/8

২২ ক্যারেট হলমার্ক সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর রয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৩৫০ টাকা। যা শনিবার ছিল ১ লক্ষ ৫০ হাজার ৬৫০ টাকা।  অর্থাৎ প্রতি ১০ গ্রামে ৮০০ টাকা বেড়েছে সোনার দাম।
 

  • 5/8

২৪ ক্যারেট সোনা: এই সোনা দিয়ে মূলত গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনা হয় ভঙ্গুর, এগুলি বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
 

  • 6/8

২২ ক্যারেট হলমার্ক সোনা: এই সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। তবে গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
 

  • 7/8

রুপোর রেট: কলকাতায় সোনার দামের পাশাপাশি দাম বেড়েছে রুপোও। আজ শহরে রুপোর দাম রয়েছে ২ লক্ষ ৬৯ হাজার ৩০০ টাকা। শনিবার এই দাম ছিল ২ লক্ষ ৬৪ হাজার ৯০০ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে ৪৬০০ টাকা বেড়েছে রুপোর রেট। 
 

  • 8/8

রুপো কেনার সময় কোন কোন দিকে নজর রাখা উচিত?

রুপো কেনার সময় প্রথমেই এর বিশুদ্ধতা যাচাই করা জরুরি। কেনার আগে সেদিনের বাজারদর জেনে নিন এবং মেকিং চার্জ আলাদা নেওয়া হচ্ছে কি না বুঝে নিন। রুপোর ওজন সঠিক কি না তা দেখে নেওয়ার পাশাপাশি অবশ্যই বৈধ বিল সংগ্রহ করুন। ভবিষ্যতে বিক্রি বা বদলের সুবিধার জন্য দোকানের এক্সচেঞ্জ নীতিও জেনে রাখা ভালো। প্রতারণা এড়াতে সবসময় বিশ্বস্ত দোকান থেকেই রুপো কেনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement