এখন বাড়ি বা ফ্ল্যাট কেনা সহজ কোনও বিষয় নয়। এসবের দাম এখন ধরা ছোঁয়ার বাইরে। তবে তাও যে মধ্যবিত্ত স্বপ্ন দেখে নিজের বাড়ি বা ঘর কেনার।
মাথায় রাখতে হবে, বর্তমান সময়ে বাড়ি বা ঘর কেনা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এসব নগদ টাকায় কেনাই সম্ভব নয়। এমন পরিস্থিতিতে লোনই ভরসা।
যদিও মাথায় রাখতে হবে যে সকলে চাইলেই হোম লোন পান না। কিছু মানুষকে লোন দিতে চায় না ব্যাঙ্ক। তাঁদের বারবার ব্যাঙ্কের চক্কর কাটতে হয়।
এখন প্রশ্ন হল, কাদের ব্যাঙ্ক হোম লোন দিতে চায় না? আর সেই বিষয়টাই আলোচনা হল নিবন্ধটিতে। তাই দ্রুত প্রতিবেদনটি পড়ে ফেলুন।
সিবিল স্কোরটা মাথায় রাখা সবসময় জরুরি। সিবিল স্কোর ঠিক না থাকলে লোন পাওয়া যায় না। বিশেষত, ৭০০-এর নীচে সিবিলে হোম লোন পাওয়া সম্ভব নয়।
অনেকেরই রোজগার নিয়মিত নয়। তাঁদের প্রতিমাসে নির্দিষ্ট ইনকাম নেই। আর এই ধরনের মানুষকেও হোম লোন দিতে চায় না ব্যাঙ্ক।
আগে থেকে একাধিক লোন চললে আর নতুন করে ব্যাঙ্ক লোন দিতে চায় না। এমন পরিস্থিতিতে ব্যাঙ্ক হিসেব করেই লোনটা রিজেক্ট করে।
আগে নেওয়া কোনও লোনে ইএমআই ঠিক ঠাক দেওয়া না হলেও বিপদ। এমন পরিস্থিতিতে ব্যাঙ্ক কোনও লোনই দিতে চায় না। বিশেষত, হোম লোন দেওয়া থেকে বিরত থাকে।
মাসিক আয় যদি খুব কম হয়, মোটামুটি ১৫ থেকে ২০ হাজারের মধ্যে, তাহলেও লোন দিতে চায় না ব্যাঙ্ক। তাই সবার প্রথমে নিজের ইনকাম বাড়ানোর চেষ্টা করুন। তারপরই করুন অ্যাপ্লাই।