Advertisement

পশ্চিমবঙ্গ

Low Pressure Alarm : ফের নিম্নচাপ, দক্ষিণবঙ্গজুড়ে ৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2022,
  • Updated 5:37 PM IST
  • 1/7

ফের নিম্নচাপের ভ্রূকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিম মধ্য ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে একটি নিম্নচাপ (Low Pressure)।

  • 2/7

এর ফলে আগামী ১০ থেকে ১৩ তারিখ দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। 

  • 3/7

হাওয়া অফিস জানাচ্ছে, ১০ তারিখ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ২-১ জায়গায়। 

  • 4/7

১১ এবং ১২ তারিখ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কলকাতা (Kolkata), হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদের একাধিক জায়গায়। 

আরও পড়ুন - ডায়াবেটিস কন্ট্রোল করে কুমড়োর বীজ, টেনশনও দূর করে, এক কথায় মহৌষধ

 

  • 5/7

আর ১৩ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে। নিম্নচাপের জেরে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

  • 6/7

এছাড়া কোনও কোনও জায়গায় ঘণ্টায় ৪৫ কিলোমিটারেরও বেশি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

  • 7/7

১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর যাঁরা ইতিমধ্যেই মাছ ধরতে গিয়েছেন, তাঁদেরও ৯ তারিখ সন্ধ্যার মধ্যে ফিরে আসার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস। 

Advertisement
Advertisement