Advertisement

সবচেয়ে বেশি ভোটার মুর্শিদাবাদে, প্রথম দফায় কত জন ভোট দিতে পারবেন? জানাল কমিশন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট আগামী ২৩ এপ্রিল। এই দফায় ১৬টি জেলার ৩.৬ কোটিরও বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানাল নির্বাচন কমিশন।

প্রথম দফায় কত জন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন?প্রথম দফায় কত জন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Apr 2026,
  • अपडेटेड 10:04 AM IST
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট আগামী ২৩ এপ্রিল।
  • এই দফায় ১৬টি জেলার ৩.৬ কোটিরও বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
  • লিঙ্গভিত্তিক ও জেলাভিত্তিক ভোটার সংখ্যা কত? জানুন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট আগামী ২৩ এপ্রিল। এই দফায় ১৬টি জেলার ৩.৬ কোটিরও বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানাল নির্বাচন কমিশন।

লিঙ্গভিত্তিক ভোটার সংখ্যা কত?

কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফার ভোটার তালিকায় রয়েছেন ১.৮৪ কোটি পুরুষ, ১.৭৫ কোটি মহিলা এবং তৃতীয় লিঙ্গের ৪৬৫ জন ভোটার।

জেলাভিত্তিক ভোটার সংখ্যা বুঝুন:

জেলাভিত্তিক হিসেবে মুর্শিদাবাদে সর্বাধিক ৫০.২৬ লক্ষ ভোটার রয়েছেন। এর পরেই রয়েছে পূর্ব মেদিনীপুরে ৪১.৬০ লক্ষ এবং পশ্চিম মেদিনীপুরে ৩৭.৭০ লক্ষ ভোটার। অন্যদিকে, সবচেয়ে কম ভোটার রয়েছে কালিম্পং জেলায়, এখানে ভোটার সংখ্যা মাত্র ২.০১ লক্ষ।

এছাড়াও, উত্তরবঙ্গে কোচবিহারে ভোটার সংখ্যা ২২.৬৩ লক্ষ, জলপাইগুড়িতে ১৭.১৯ লক্ষ এবং আলিপুরদুয়ারে ১১.৬৪ লক্ষ। দার্জিলিং জেলায় ভোটার রয়েছেন ১১.১০ লক্ষ। উত্তর দিনাজপুরে ১৯.৬৮ লক্ষ এবং দক্ষিণ দিনাজপুরে ১১.৫৯ লক্ষ ভোটার রয়েছে। মালদা জেলায় মোট ভোটার সংখ্যা ২৭.৯১ লক্ষ।

অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে বাঁকুড়ায় ২৯.১৯ লক্ষ, পুরুলিয়ায় ২২.৫২ লক্ষ এবং ঝাড়গ্রামে ৯.১০ লক্ষ ভোটার রয়েছেন। পশ্চিম বর্ধমানে ভোটার সংখ্যা ১৯.৬৫ লক্ষ, আর বীরভূমে ২৬.৯১ লক্ষ।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ নির্বাচনে প্রথম দফায় মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল ১৪২টি আসনে ভোট হবে। এরপর ভোট গণনা হবে ৪ মে।

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, “ভোটার তালিকা যথাযথ সংশোধন ও যাচাইয়ের মাধ্যমে আপডেট করা হয়েছে। যোগ্য ভোটারদের নির্বিঘ্নে ভোটদানে অংশগ্রহণ নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।”

 

Read more!
Advertisement
Advertisement