Advertisement

DRDO Recruitment 2022 : ডিআরডিওতে-তে চাকরির সুযোগ, বেতন ৩১ হাজার টাকা, আবেদনের শেষ দিন ২৭ জানুয়ারি

DRDO Recruitment 2022: সরকারি ওয়েবসাইটে জুনিয়ার রিসার্চ ফেলো (Junior Research Fellow বা JRF)-র জন্য আবেদন করা যাবে। সেটি হল rac.gov.in।

ডিফেন্স রিসার্চ অ্যন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনে চাকরির দারুণ সুযোগ (প্রতীকী ছবি)ডিফেন্স রিসার্চ অ্যন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনে চাকরির দারুণ সুযোগ (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 06 Jan 2022,
  • अपडेटेड 9:18 AM IST
  • ডিফেন্স রিসার্চ অ্যন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-তে চাকরির দারুণ সুযোগ
  • কমব্যাট ভেহিক্যালস রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট এস্ট্যাবলিশমেন্ট (সিভিআরডিই) জুনিয়ার রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে
  • আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সরকারি ওয়েবসাইটে সব তথ্য় পেয়ে যাবেন

DRDO Recruitment 2022: ডিফেন্স রিসার্চ অ্যন্ড ডেভলপমেন্ট  অর্গানাইজেশন (Defence Research and Development Organisation)  বা ডিআরডিও (DRDO )-তে চাকরির দারুণ সুযোগ। কমব্যাট ভেহিক্যালস রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট এস্ট্যাবলিশমেন্ট (সিভিআরডিই) জুনিয়ার রিসার্চ ফেলো পদে নিয়োগ করাহবে। সে জন্য আবেদন করতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইটে জুনিয়ার রিসার্চ ফেলো (Junior Research Fellow বা JRF)-র জন্য আবেদন করা যাবে। সেটি হল rac.gov.in। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এই ওয়েবসাইটে সব তথ্য় পেয়ে যাবেন। অনলাইনে আবেদন করা যেতে পারে।

শিক্ষার যোগ্যতা
এখানে আবেদন করার শেষ তারিখ ২৭ জানুয়ারি। সেখানে শূন্যপদের সংখ্যা ২। আবেদনকারীকে বিই/বিটেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে। তাঁকে কোনও স্বীকৃতি কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে গেট স্কেোর করতে হবে। অথবা এমই/এমটেক হতে হবে, সেইসঙ্গে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ফার্স্ট ডিভিশন থাকতে হবে।

বয়সের সীমা

  • অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ২৮ বছর
  • ওবিসি (ক্রিমি লেয়ার)-এর ক্ষেত্রে তা যেন ৩১ বছর না পেরোয়
  • এসসি অথবা এসসি প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৩ বছরের বেশি নয়

কীভাবে আবেদন

  • প্রথমে যেতে হবে সরকারি ওয়েবসাইটে, সেটা হল rac.gov.in
  • এবার হোমপেজে 'লেটেস্ট' ট্যাবে ক্লিক করতে হবে
  • তারপর 'Advertisment No. CVRDE/2021/JRF/01' বিজ্ঞাপনে ক্লিক করতে হবে.
  • তারপর অ্য়াপ্লাই অনলাইন
  • সেখানে যা যা তথ্য় জানতে চেয়েছে, তা দিতে হবে

নির্বাচিত প্রার্থীদের বেতন হবে ৩১ হাজার টাকা। 

সরাসরি আবেদন জানাতে এখানে ক্লিক করুন

সরকারি বিজ্ঞাপন দেখার জন্য এখানে ক্লিক করুন

 

Read more!
Advertisement
Advertisement