Advertisement

নির্বাচন

কেউ শিবের মাথায় জল ঢাললেন, কেউ মা কালীর শরণাপন্ন, রেজাল্টের আগে মন্দিরে মন্দিরে BJP প্রার্থীরা

Aajtak Bangla
Aajtak Bangla
  • 03 May 2026,
  • Updated 6:34 PM IST
  • 1/9

রাত পোহালেই ভোটের ফল, মন্দিরে মন্দিরে গিয়ে প্রার্থনা BJP প্রার্থীদের। পূর্ব মেদিনীপুরে মন্দিরে প্রার্থনা নন্দীগ্রাম ও ভবানীপুরের BJP প্রার্থী শুভেন্দু অধিকারীর।

  • 2/9

আসানসোলে ভোট গণনার আগের দিন নিজের বিধানসভা আসানসোল দক্ষিণে পুজো দিলেন অগ্নিমিত্রা পাল। 

  • 3/9

শিবের মন্দিরে পুজো দিয়ে অগ্নিমিত্রা পলকে দেখা গেল নন্দীর কানে প্রার্থনা করতে। 

  • 4/9

দুর্গাপুরে শিব মন্দিরে পুজো দিলেন দুর্গাপুর পশ্চিমের BJP প্রার্থী লক্ষ্মণ ঘড়ুই। শিলিগুড়িতে মনস্কামনা মন্দিরে পুজো দিলেন আরও এক BJP প্রার্থী শঙ্কর ঘোষ। 

  • 5/9

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী পাপিয়া অধিকারীকেও দেখা গেল নিজের কেন্দ্রে একটি শিব মন্দিরে পুজো দিতে। 

  • 6/9

দুর্গাপুরে মন্দিরে পুজো দেন দুর্গাপুর পূর্বের BJP প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ায় কালী মন্দিরে দলীয় কর্মীদেরকে সঙ্গে নিয়ে পুজো দিলেন বাঁকুড়ার BJP প্রার্থী নীলাদ্রি শেখর দানা।

  • 7/9

নোয়াপাড়া বিধানসভাতে কেন্দ্রীয় BJP কার্যালয়ের সামনে মন্দিরে পুজো দিলেন BJP প্রার্থী অর্জুন সিং। 

  • 8/9

পুজো দিলেন শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রুদ্রনীল ঘোষও। এগরার BJP প্রার্থী দিব্যেন্দু অধিকারী ও দক্ষিণ কাঁথির BJP প্রার্থী অরূপ দাস পুজো দিলেন কাঁথির ভবতারিণী মন্দির ও বাবা সিদ্ধেশ্বর মন্দিরে।

  • 9/9

শিবের আরাধনা করলেন খড়গপুর সদরের BJP প্রার্থী দিলীপ ঘোষ। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement