Advertisement

BJP West Bengal Winning Trend : হু হু করে এগোচ্ছ বিজেপি, ১০০-রও কম আসন পাবে তৃণমূল?

এদিন সকালে প্রথম ব্যালট পেপারে গণনা শুরু হয়। তাতে এগিয়ে ছিল বিজেপি। যদিও ইভিএমের দিকেই নজর ছিল সবার। কারণ, ব্যালট পেপারে এগিয়ে থাকে রাজ্যের বিরোধী দলই। কিন্তু EVM-এ কাউন্ট শুরু হওয়ার পরও ট্রেন্ড বদলায়নি।

Mamata Banerjee,Narendra ModiMamata Banerjee,Narendra Modi
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2026,
  • अपडेटेड 12:18 PM IST
  • বাংলার প্রাথমিক ট্রেন্ডে ১৮৭-রও বেশি ভোটে এগিয়ে বিজেপি
  • সেখানে তৃণমূল এগিয়ে মাত্র ৯৯-রও কম আসনে

বাংলার প্রাথমিক ট্রেন্ডে ১৮৭-রও বেশি ভোটে এগিয়ে বিজেপি। সেখানে তৃণমূল এগিয়ে মাত্র ৯৯-রও কম আসনে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ট্রেন্ড চলতে থাকলে ১০০-রও কম আসন পেতে পারে ঘাসফুল শিবির।

এদিন সকালে প্রথম ব্যালট পেপারে গণনা শুরু হয়। তাতে এগিয়ে ছিল বিজেপি। যদিও ইভিএমের দিকেই নজর ছিল সবার। কারণ, ব্যালট পেপারে এগিয়ে থাকে রাজ্যের বিরোধী দলই। কিন্তু EVM-এ কাউন্ট শুরু হওয়ার পরও ট্রেন্ড বদলায়নি। দেখা যায়, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় প্রায় এক তরফাভাবে জিতছেন বিজেপি প্রার্থীরা। 

এমনিতে উত্তরবঙ্গ বিজেপির গড় বলেই পরিচিত। সেখানকার দার্জিলিং জলপাইগুড়ি, কোচবিহার, মালদা-র মতো জেলায় এগিয়ে থেকেই শুরু করেছিলেন বিজেপি প্রার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই সব আসনে পিছিয়ে পড়তে শুরু করেন তৃণমূল প্রার্থীরা। 

তবে প্রেসিডেন্সি এলাকায় চমকপ্রদ ফল করতে পারে বিজেপি। প্রাথমিক ট্রেন্ডে তারই ইঙ্গিত দিচ্ছে। উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বিজেপি কমবেশি ভালো ভোট পেলেও কলকাতা ও তার আশপাশের এলাকায় বরাবরই পিছিয়ে থাকত। তবে এবার প্রেসিডেন্সির অনেক আসনে লিড দিচ্ছে গেরুয়া শিবির। 

রাজনৈতিক মহলের মতে, যদি প্রেসিডেন্সি এলাকায় বিজেপির যে ট্রেন্ড তা যদি বাস্তবায়িত হয়, তাহলে ২০০-র বেশি আসন পেতে পারে মোদী-শাহর দল। সেক্ষেত্রে ১০০-রও কম আসন পেতে পারে ঘাসফুল শিবির। 

Read more!
Advertisement
Advertisement