Advertisement

West Bengal Election Result: বেলা ১২টার মধ্যেই রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের ইঙ্গিত, খাসতালুকগুলিতেও ধসের মুখে TMC

বেলা ১২টা পর্যন্ত যা ফলাফল সামনে এসেছে তাতে ক্রমশ স্পষ্ট হচ্ছে, এবার বাংলায় ক্ষমতা দখল করতে চলেছে BJP। ল্যান্ডস্লাইড জয়ের পথে পদ্ম শিবির। এখনও পর্যন্ত কে কত আসন পেল, কোন প্রার্থী কোথায় এগিয়ে?

পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ের ইঙ্গিত পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ের ইঙ্গিত
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 May 2026,
  • अपडेटेड 12:13 PM IST
  • বেলা ১২টা পর্যন্ত ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছে
  • খাসতালুকগুলিতেও ধসের মুখে TMC
  • রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের ইঙ্গিত

২৯৩ আসনের ফল ঘোষণা চলছে বাংলায়। আর বেলা ১২টা পর্যন্ত ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছে। তৃণমূল এগিয়ে রয়েছে ৯৭টি আসনে, BJP এগিয়ে ১৯০ আসনে। বামেরা এগিয়ে ১টি আসনে, ISF ১টি এবং AUJP এগিয়ে ১টি আসনে। অর্থাৎ বাংলাতে BJP সরকার গঠন করতে চলেছে বলেই বর্তমান ট্রেন্ডে ইঙ্গিত। 

ভবানীপুর আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ রাউন্ড গণনার শেষে ভবানীপুরে ৮ হাজারের বেশি ভোটে এগিয়ে মমতা। তিনি পেয়েছেন ১৭ হাজার ২৪৪ ভোট। শুভেন্দু পেয়েছেন ৮ হাজার ৭৬২ ভোট।


নন্দীগ্রামে প্রায় ৮ হাজারেরও বেশি ভোটে।  এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। পিছিয়ে রয়েছেন পবিত্র কর। পিছিয়ে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, সায়ন্তিক বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, দেবাশিস কুমার, সুজিত বসুর মতো হেভিওয়েটরা। 

আবার বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ। 

এদিকে, ৩ ঘণ্টা গণনার শেষে  ভাঙড়ে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ১৪৮১৭ ভোট পেয়েছেন। এগিয়ে আছেন ৭৩৭৬ ভোটে। পিছিয়ে রয়েছেন নওশাদ সিদ্দিকি। 

ডোমকল বিধানসভায় তৃতীয় রাউন্ড শেষে ডোমকল বিধানসভায় ৫৯৬৩ ভোটে এগিয়ে CPIM প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রাপ্ত ভোট ১২৫৯৬ । তিনি এগিয়ে ২৮১৪ ভোটে। তৃণমূলের হুমায়ুন কবীরের প্রাপ্ত ভোট ৯৭৮২।

বহরমপুরে অধীর চৌধুরী পিছিয়ে। এগিয়ে রয়েছেন BJP প্রার্থী। তিনি ১৪ হাজারের বেশি ভোট পেয়েছেন। অধীরের প্রাপ্ত ভোট ১০৮৬৯।

মিনাখাঁয় ISF প্রার্থী প্রতীক মণ্ডল ১৪৭২ ভোটে এগিয়ে। চাপড়া বিধানসভা কেন্দ্রে এগিয়ে ISF প্রার্থী।

জেলা অনুযায়ী, বীরভূমে ২টি আসনে এগিয়ে তৃণমূল, ৫টিতে এগিয়ে BJP। পশ্চিম বর্ধমানে ৯টি কেন্দ্রে এগিয়ে BJP। পুরুলিয়ায় ৩টি আসনে এগিয়ে BJP, ১টিতে TMC। পূর্ব মেদিনীপুরে ১৬ আসনে এগিয়ে BJP। হুগলিতে ১৬ আসনে এগিয়ে BJP, ২টিতে TMC। হাওড়ায় ৪ আসনে এগিয়ে TMC, ৩ আসনে এগিয়ে BJP। 

 

Read more!
Advertisement
Advertisement