Advertisement

লাইফস্টাইল

Weekend Destination: কলকাতা থেকে মাত্র ৪ ঘন্টা, পাহাড়-নদী-ঝর্না ঘেরা এই গ্রামই সেরা উইকএন্ড ডেস্টিনেশন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Mar 2026,
  • Updated 1:23 PM IST
  • 1/8

গরমকাল শুরু হয়ে গিয়েছে। এই সময় বহু মানুষ নানান জায়গা ঘুরতে যান।আর ঘুরতে যাওয়ার কথা বললেই সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। 

  • 2/8

কিন্তু আপনি যদি হাতে ২ দিন ছুটি পান, তাহলে ঘুরে আসতে পারেন পাহাড়, ঝরণা ও আদিবাসী সংস্কৃতির মেলবন্ধন লুলুং থেকে।
 

  • 3/8

এখানে আসলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে যাওয়ার জন্য আপনাকে হাওড়া বা শিয়ালদা থেকে মেদিনীপুর বা খড়্গপুর পর্যন্ত ট্রেন ধরতে পারেন। সেখান থেকে বাস বা ভাড়ার গাড়িতে ২–৩ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবেন লুলুং। 
 

  • 4/8

আর যারা গাড়িতে যেতে ভালোবাসেন, তাঁরা কলকাতা–খড়্গপুর–মেদিনীপুর হয়ে সরাসরি লুলুং পৌঁছাতে পারেন। এখানে থাকার জন্য হোটেল না থাকলেও এখানকার থাকার জন্য দপ্তরের গেস্ট হাউস, স্থানীয় হোমস্টে কিংবা ছোট রিসর্টে থাকতে পারেন।

  • 5/8

যেখানে কাঠের ঘর, পাহাড়ের দিকে খোলা বারান্দা আর রাতের নিস্তব্ধতা—সব মিলিয়ে থাকার অভিজ্ঞতাই এখানে ভ্রমণের বড় অংশ হয়ে ওঠে। 

  • 6/8

জঙ্গল পথে হেঁটে বেড়ানো, পাহাড়ি ট্রেকিং বা নিছক বসে প্রকৃতির রং বদলানো দেখা সবই এখানে উপভোগ করতে পারবেন।

  • 7/8

এখানে আসলে সকালে ঘুম ভাঙবে পাখির ডাকে, চারপাশে সবুজে মোড়া পাহাড়। কাছেই রয়েছে কংসাবতী নদীর শাখা ও ছোট ছোট ঝরনা।

  • 8/8

আশপাশের আদিবাসী গ্রামগুলো ঘুরে দেখতে পারেন, তাঁদের জীবনযাপন, নাচ-গান আর খাবারের স্বাদ আলাদা অভিজ্ঞতা দেয়। পাশাপাশি এখানে বেশি বাহারি খাবার না পেলেও স্থানীয় রান্নার স্বাদ অনন্য। ভাত, ডাল, শাকসব্জি, দেশী মুরগি বা মাছ সবই টাটকা ও ঘরোয়া।
 

Advertisement
Advertisement