Advertisement

লাইফস্টাইল

গরমে দারুণ উপকারি, সহজেই বানান মৌরলা মাছে টক, রইল রেসিপি

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Mar 2026,
  • Updated 5:28 PM IST
  • 1/8

মাছ খেতে আমরা প্রায় সকলেই ভালবাসি। বাজারে নানা রকমের মাছ পাওয়া যায়। প্রতিটি মাছের স্বাদ এবং পুষ্টিগুণ আলাদা হয়।
 

  • 2/8

বাজারে নানা মাছের মধ্যে অন্যতম মৌরলা মাছ। এই মাছ আমাদের শরীরের জন্য দারুণ উপকারী।

  • 3/8

বিশেষজ্ঞদের মতে, মৌরলা মাছ খেলে রাতকানা রোগ সেরে যায়। পাশাপাশি, এই মাছ হার্টের জন্য ভাল।

  • 4/8

মৌরলা মাছ দিয়ে নানা পদ রান্না করা হয়। তবে এই গরমে মৌরলা মাছের টক দারুণ উপকারী। রেসিপি রইল...

  • 5/8

উপকরণ: মৌরলা মাছ, তেঁতুল, নুন, সর্ষের তেল, পাঁচফোড়ন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো।

  • 6/8

প্রথমে মৌরলা মাছ ভাল করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে মাছ ভেজে তুলে নিন। ওই তেলে পাঁচফোড়ন দিয়ে তেঁতুল গুলে দিতে হবে।

  • 7/8

তারপরে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে ফুটিয়ে মাছগুলো দিন। কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে নিলেই তৈরি হবে মৌরলা মাছের টক।

  • 8/8

গরমকালে দারুণ উপকারি মৌরলা মাছের ঝাল। তাই বাড়িতে বানিয়ে ফেলতেই পারেন এই সুস্বাদু পদ।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement