Advertisement

লাইফস্টাইল

ভরা পেটে এই ড্রিংকগুলি খেতে পারলে, শরীর থাকবে ২৫-এর মতো তাজা

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Mar 2026,
  • Updated 12:16 AM IST
  • 1/8

সকালে খালি পেটে নয়, বরং ভরা বা সাধারণ খাবার খাওয়ার ৩০-৬০ মিনিট পর লেবু-আদা জল, গ্রিন টি, মৌরি ভেজানো জল, বা দারুচিনির পানীয় সুগার নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতে সাহায্য করে। এগুলো হজমশক্তি বাড়ায়, মেটাবলিজম উন্নত করে এবং অকারণ ক্যালোরি জমা হতে দেয় না।

  • 2/8

লেবু-আদা জল: খাওয়ার পর এক গ্লাস ঈষদুষ্ণ জলে অর্ধেক লেবুর রস এবং অল্প আদা কুচি বা রস মিশিয়ে পান করুন। এটি হজমশক্তি বাড়ায় এবং শরীর থেকে মেদ ঝরাতে সাহায্য করে।

  • 3/8

গ্রিন টি: খাওয়ার পরে গ্রিন টি পান করলে হজম প্রক্রিয়া দ্রুত হয়। এটি মেটাবলিজম বাড়িয়ে চর্বি পোড়াতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

  • 4/8

মৌরি ভেজানো জল: এক গ্লাস জলে ১ চামচ মৌরি সারা রাত বা ২-৩ ঘণ্টা ভিজিয়ে রেখে, খাওয়ার পরে সেই জল পান করুন। এটি পেট ঠান্ডা রাখে এবং পেট ফোলা বা বদহজমের সমস্যা দূর করে।

  • 5/8

দারুচিনি ও গরম জল: এক গ্লাস গরম জলে এক চিমটি দারুচিনির গুঁড়ো মিশিয়ে পান করলে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে এবং সুগার নিয়ন্ত্রণে থাকে, যা ওজন কমাতেও কার্যকর।

  • 6/8

চিয়া সিড জল: খাওয়ার পরে এক গ্লাস জলে ভেজানো চিয়া সিড খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, ফলে অকারণ ক্ষুধা লাগে না।

  • 7/8

টিপস: এই পানীয়গুলোতে কোনোভাবেই চিনি বা অতিরিক্ত মধু মেশাবেন না, এতে সুগার বাড়ার ঝুঁকি থাকে না।

 

  • 8/8

সতর্কতা: আপনার যদি কোনো শারীরিক সমস্যা বা ডায়াবেটিস থাকে, তবে এই পানীয়গুলো নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Advertisement
Advertisement