Advertisement

খেলা

Messi Mishti: দুর্গাপুরে মিষ্টির মেসি! ক্ষীর-চকোলেটে Viral বিশ্বকাপের উন্মাদনা

Aajtak Bangla
Aajtak Bangla
  • 14 Jul 2026,
  • Updated 3:24 PM IST
  • 1/10

বিশ্বকাপের আবহে অন্য রূপে মেসি। মিষ্টি দিয়েই তৈরি হল লিওনেল মেসির 'কিউট' মূর্তি।

  • 2/10

এই অভিনব সৃষ্টির নেপথ্যে মেসি-ভক্ত দেবাশিস ঘোষ। দুর্গাপুরের মনোরমা সুইটসের কর্ণধার দেবাশিসবাবু। মিষ্টির পাশাপাশি মেসি-ভক্তও বটে।

  • 3/10

মূর্তিটি তৈরি হয়েছে খোয়া, ক্ষীর, সাদা চকোলেট ও ডার্ক চকোলেট দিয়ে। রং আনতে ব্যবহার করা হয়েছে ফুড কালার।

  • 4/10

মেসির মুখের অভিব্যক্তিও বেশ মজাদার করে ফুটিয়ে তুলেছেন শিল্পী। দেখে অনেকেই প্রথমে রাবার বা প্লাস্টিকের ভাস্কর্য বলে ভুল করছেন।

 

  • 5/10

বাংলার মিষ্টি তৈরির ঐতিহ্যের সঙ্গে মিলেছে ফুটবলের আবেগ। এই মজার কম্বিনেশনই নজর কেড়েছে সকলের।

  • 6/10

মিষ্টির এই শিল্পকর্ম দেখতে ভিড় করছেন ফুটবলপ্রেমীরা। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বাড়ছে কৌতূহল।

  • 7/10

বিশ্বকাপ ঘিরে মেসির জনপ্রিয়তা এখন তুঙ্গে। তাঁর অনুরাগীর সংখ্যা পশ্চিমবঙ্গেও কম নয়।

  • 8/10

দুর্গাপুরের এই সৃষ্টি এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। অনেকেই ছবি তুলে শেয়ার করছেন। 

  • 9/10

গত বিশ্বকাপেও বাংলায় বেশ কিছু মিষ্টির দোকানে এমন মেসি ও রোনাল্ডোর মূর্তি বানিয়েছিলেন কারিগররা।

  • 10/10

মিষ্টির এই মেসিই এখন দুর্গাপুরের নতুন আকর্ষণ। ফুটবলপ্রেমী থেকে সাধারণ মানুষ; অনেকেই ভিড় জমাচ্ছেন মনোরমা সুইটসে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement