কলম্বিয়ান গায়ক হলেও শাকিরার পছন্দের দল কিন্তু ব্রাজিল। শুধু তাই নয়, তিনি ক্রমেই ব্রাজিলের লাকি চার্ম হয়ে উঠছেন।
শাকিরাকে বলা হয় লাকি চার্ম। এবার তা নতুন করে প্রমাণ হলো শেষ ম্যাচে।
তাঁর সঙ্গে ছিলেন ব্রাজিলের জনপ্রিয় গায়িকা অনিত্তা।
এসেছিলেন ব্রাজিলের জার্সি গায়ে নেইমার জুনিয়রদের সমর্থন জোগাতে।
পুরো ম্যাচ দেখেছেন, সেলেসাওদের জন্য গলা ফাটিয়েছেন।
এমনকি শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছেন।
যদিও প্রথমে জাপান গোল দেওয়ায় কিছুটা হতাশ ছিলেন শাকিরা।
তবে শেষ পর্যন্ত অবশ্য হতাশ নয়, দুই-এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল, সঙ্গে শাকিরাও।
ব্রাজিল বনাম জাপান ম্যাচে গ্যালারিতে ছিলেন কলম্বিয়ান এই সুন্দরী পপ তারকা ও মডেল।