Advertisement

খেলা

World Cup 2026 Belgium vs Spain: জিতলেই সামনে ফ্রান্স; বেলজিয়াম vs স্পেন ম্যাচে নজর থাকবে যাদের দিকে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jul 2026,
  • Updated 4:59 PM IST
  • 1/8

বিশ্বকাপে (FIFA World Cup 2026) কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও স্পেন (Nelgium vs Spain)। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। 
 

  • 2/8

একদিকে লুইস দে লা ফুয়েন্তের তরুণ ও প্রতিভাবান স্পেন, অন্যদিকে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে গড়া বেলজিয়াম। ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে কয়েকজন তারকা ফুটবলারের পারফরম্যান্সের উপর। 
 

  • 3/8

এক নজরে দেখে নেওয়া যাক সেই পাঁচ ফুটবলারকে, যাঁদের দিকে সবচেয়ে বেশি নজর থাকবে।
 

  • 4/8

মাত্র ১৮ বছর বয়সেই স্পেনের সবচেয়ে বড় ভরসাগুলোর একজন লামিন ইয়ামাল (Lamine Yamal)। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি গোল করলেও তাঁর প্রভাব শুধু পরিসংখ্যানে ধরা পড়ে না। মাঠে তাঁর উপস্থিতি একাধিক ডিফেন্ডারকে টেনে আনে, ফলে মিকেল ওয়ারসাবাল এবং নিকো উইলিয়ামসদের জন্য জায়গা তৈরি হয়। ইউরো ২০২৪-এ ফ্রান্সের বিরুদ্ধে তাঁর অবিশ্বাস্য গোল এখনও ফুটবলপ্রেমীদের মনে টাটকা। কোয়ার্টার ফাইনালেও বেলজিয়ামের বিরুদ্ধে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন ইয়ামাল।

  • 5/8

এবারের বিশ্বকাপে বেলজিয়ামের অন্যতম সেরা পারফর্মার ব্র্যান্ডন মেচেলে (Brandon Mechele)। ক্লাব ব্রুজের এই সেন্টার-ব্যাক শুধু রক্ষণেই নয়, আক্রমণেও অবদান রাখতে পারেন। ক্লাব ফুটবলে গত মরসুমে ৫৭ ম্যাচে ১০টি গোল অবদান ছিল তাঁর। টবি অ্যাল্ডারওয়েরেল্ড এবং জান ভার্টঙ্গেনের অবসরের পর বেলজিয়ামের রক্ষণভাগের নেতৃত্ব এখন তাঁর হাতেই। স্পেনের আক্রমণভাগকে আটকে রাখতে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

  • 6/8

বর্তমান বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন রড্রি (Rodri)। পর্তুগালের বিরুদ্ধে ম্যাচে মাঝমাঠ নিয়ন্ত্রণ করে স্পেনকে জেতানোর পিছনে বড় ভূমিকা ছিল তাঁর। শুধু রক্ষণ নয়, আক্রমণ তৈরিতেও সমান কার্যকর তিনি। স্পেনের মিডফিল্ডের প্রাণভোমরা রড্রি খেললে প্রতিপক্ষের পক্ষে মাঝমাঠে আধিপত্য বিস্তার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

  • 7/8

এই ম্যাচে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিগত দ্বৈরথ হতে পারে লামিন ইয়ামালের বিরুদ্ধে ম্যাক্সিম ডি কুইপারের (Maxim De Cuyper)। ব্রাইটনের হয়ে ভালো মৌসুম কাটিয়ে বিশ্বকাপে অভিষেক করেছেন এই তরুণ লেফট-ব্যাক। বেলজিয়ামের আগের 'গোল্ডেন জেনারেশন'-এর ব্যর্থতার চাপ তাঁর উপর নেই। তাই নির্ভার ফুটবল খেলেই স্পেনের উইঙ্গারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তিনি।

  • 8/8

৫) আইমেরিক লাপোর্তে (স্পেন)
স্পেনের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ আইমেরিক লাপোর্তে (laporte। এবারের বিশ্বকাপে অস্ট্রিয়া ও উরুগুয়ের বিরুদ্ধে দুর্দান্ত ডিফেন্স করেছেন। সৌদি আরবের বিরুদ্ধে একটি অ্যাসিস্টও রয়েছে তাঁর ঝুলিতে। বেলজিয়ামের রোমেলু লুকাকু এবং চার্লস ডি কেটেলারের মতো আক্রমণভাগের ফুটবলারদের আটকানোর দায়িত্ব থাকবে লাপোর্তের কাঁধে। হাওয়ায় বল দখল এবং খেলার গতি বোঝার ক্ষমতা তাঁকে স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র করে তুলেছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement