ক্রোয়েশিয়ার বড় ফ্যান ইভানা নল গ্যালারি থেকে সকলের নজর কেড়েছেন। তাঁর বোল্ড লুকের জন্য রাতারাতি ভাইরাল হন ইভানা। ম্যাচের আগেই চোখধাঁধানো অবতারে দেখা যায় তাঁকে।
ইভানার ছবিগুলি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে তাঁর। ফলে বিশ্বকাপের সবচেয়ে বোল্ড ফ্যাশনের তকমা পাওয়া এই ইভানাকে নিয়ে চর্চা শুরু হয় নেটপাড়ায়।
৩৩ বছর বয়সী ইভানা নল ক্রোয়েশিয়ার ঐতিহ্যবাহী লাল-সাদা চেকার নকশার একটি ডিপ-নেক টপ পরে স্টেডিয়ামে প্রবেশ করেন। তিনি গ্যালারিতে বসে লাভ সাইন দেখান। নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই লাইক-শেয়ারের বন্যা বয়ে যায়।
'ক্রোয়েশিয়া...গো গো...'। ইভানার চিৎকার শোনা যাচ্ছিল গ্যালারি থেকে। চিয়ার করছিলেন প্রিয় দলের হয়ে।
২০২২ সালের কাতার বিশ্বকাপ চলাকালীন ইভানা বিশ্বব্যাপী পরিচিত লাভ করেন। সেই টুর্নামেন্টে তাঁর স্টাইলিশ ও মনোমুগ্ধকর উপস্থিতি তাঁকে সোশ্যাল মিডিয়া তারকায় পরিণত করে।
মডেলিং পেশা ইভানার। পাশাপাশি তিনি ডিজে হিসেবেও কাজ করেন। তাঁর নতুন ছবিতে ভক্তরা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। কেউ কেউ তাঁকে 'ওয়ান্ডার ওম্যান' বলেছেন।
কারও মতে, ইভানাই বিশ্বকাপের সবচেয়ে হট ফ্যান। অনেকে আবার বলছেন, গ্যালারিতে ইভানার উপস্থিতি বিপক্ষ দলের খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করার জন্য যথেষ্ট।
ইভানা ক্রোয়েশিয়া থিমের একটি ব্রালেট পরে ডিজে হিসেবে পারফর্ম করে। সেই ছবিও নেটপাড়ায় ভাইরাল।
ইভানা আশাবাদী, ২০১৮ সালের মতোই ক্রোয়েশিয়া আবারও দুর্দান্ত খেলে বিশ্বকাপের ফাইনালে পৌঁছবে।
মাঠে খেলোয়াড়দের নিয়ে সর্বত্র আলোচনার পাশাপাশিই ইভানা নলকে নিয়ে গ্যালারি মেতে রয়েছে।
সবুজ-লাল-সাদা রঙের পোশাকে মুখে আবেগ ও চোখে বিজয়ের ঝিলিক আর কণ্ঠে এমন ঝড় তুলেছেন রহস্যময়ী সুন্দরী, FIFA বিশ্বকাপে তাক লেগে গিয়েছে।
ইভানার পাশাপাশি অলিভিয়া বেথেল মেক্সিকো টিমের সবচেয়ে হট ফ্যান।তিনি এইচ টাউন গার্ল নামেও পরিচিত।
মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার ম্যাচে অলিভিয়া ৫০তম মিনিটে গোল হতেই স্টেডিয়াম কাঁপিয়ে গোওললললললল বলে চিয়ার করেন প্রিয় টিমকে। তখনই সকলের নজর পড়ে তাঁর উপর।
অলিভিয়াকে অনুরাগীরা নাম দিয়েছেন, 'লা রেইনা দেল এস্তাদিও।' অর্থাৎ স্টেডিয়ামের রানি।
ম্যাচের মাঝে স্টেডিয়ামের ফ্যান জোনে ঝড় তুলেছেন অলিভিয়া বেথেল। তাঁর স্টাইল এবং আত্মবিশ্বাস সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।