Advertisement

খেলা

প্রথমবার কলকাতায় চেস অলিম্পিয়াড, প্রস্তুতি শুরু র‍্যাপিড চেস প্রতিযোগিতা দিয়ে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jul 2026,
  • Updated 8:20 PM IST
  • 1/5

বাংলায় প্রথমবারের জন্য আয়োজিত হতে চলেছে চেস অলিপিম্পিয়াড। অন্তর্জাতিক চেস দিবস উপলক্ষ্যে আয়োজিত একদিনের র‍্যাপিড চেস প্রতিযোগিতার আসর থেকে ঘোষণা করলেন ফিডে প্রশিক্ষক তথা বেঙ্গল চেস এসোসিয়েশনের সভাপতি অতনু লাহিড়ী। 
 

  • 2/5

রাজ্য বিজেপি স্পোর্টস সেল এবং বেঙ্গল চেস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের ১৫টি জেলা থেকে প্রায় ৪০০ দাবাড়ু অংশগ্রহণ করেছিল। 
 

  • 3/5

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, ২০১৮ এশিয়ান গেমসে ব্রিজে স্বর্ণজয়ী প্রণব বর্ধন এবং বিজেপি স্পোর্টস সেলের প্রধান দীপঙ্কর মোদক। 
 

  • 4/5

অনুর্ধ ৭, ৯, ১১, ১৩ এবং ১৫ বছর ক্যাটাগরিতে বিজয়ী ছেলে ও মেয়ে হাতে ট্রফি এবং আর্থিক পুরস্কার প্রদান করা হয় এইদিন। প্রসঙ্গত উল্লেখযোগ্য চলতি বছরের নভেম্বর মাসেই আয়োজিত হবে চেস অলিম্পিয়াড,  বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া স্তরের ছেলেমেয়েদের নিয়ে আয়োজিত হতে চলা  অলিম্পিয়াডের প্রথম পর্বে শুধুমাত্র পূর্বাচলের রাজ্য গুলিকে প্রাধান্য দেওয়া হবে। 
 

  • 5/5

অন্তর্জাতিক চেস দিবস উপলক্ষ্যে আয়োজিত রেপিড চেস প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা জানিয়েছেন, “মার্লিন গ্রুপ সবসময় এমন সব খেলাধুলার পাশে থাকে যা বাচ্চাদের সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে।”

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement