খুব গরম পড়েছে। এমন পরিস্থিতিতে অনেকের এসিই মোটামুটি সারাদিন চলছে। এই যন্ত্র না চালিয়ে যে ঘরে থাকাই যাচ্ছে না। যদিও এই সময় এসি চালাতে গিয়েই অনেকে বিপদে পড়ছেন।
এসিতে অনেক ধরনের সমস্যা হতে পারে। তবে এসির সবথেকে বড় ঝামেলাগুলির মধ্যে একটি হল এসির গ্যাস লিক। অনেকেরই প্রতিবছর নিয়ম করে এসির গ্যাস লিক হয়ে যায়। আর সেটাই বাড়ায় সমস্যা।
এখন প্রশ্ন হল, ঠিক কেন এসির গ্যাস বারবার লিক করে যায়? আর সেই উত্তরটাই দেওয়া হল নিবন্ধটিতে। তাই দ্রুত প্রতিবেদনটি পড়ে নিন।
এসির কপার পাইপ বা কয়েলে জং ধরলে সমস্যা হতে পারে। এই জন্য লিক করে যেতে পারে গ্যাস। তার ফলে খরচা বাড়তে পারে।
এসি ইনস্টল করার সময় পাইপ বাঁকাতে গিয়ে অনেক সময় বিপদ বাড়ে। তখন পাইপে ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই বিষয়টাও মাথায় রাখতে হবে।
এসি চলার সময় স্বাভাবিক কম্পনের ফলে পাইপের জয়েন্টগুলো আলগা হয়ে যেতে পারে। এসির পাইপ একে অপরের সঙ্গে ঘর্ষা লেগেও বিপদ বাড়তে পারে। হতে পারে গ্যাস লিক। তাই এই বিষয়টাও মাথায় রাখুন।
এসি নিয়মিত সার্ভিসিং করতে হবে। নইলে বিপদ বাড়বে বই কমবে না। এক্ষেত্রে এসির ফিল্টারে ধুলোবালি জমে কয়েলের কার্যকারিতা কমিয়ে দেয়। এর ফলেও এসির গ্যাস লিকের আশঙ্কা বাড়ে।
অনেক সময় অসতর্কভাবে আউটডোরে কোনও ভারী বস্তুর আঘাত লাগলেও গ্যাস লিক করে যেতে পারে। তাই এই বিষয়টাও মাথায় রাখা খুবই জরুরি।