Advertisement

টেক

Dyson HushJet Mini Cool Fan Price: AC-র কাজ করবে এই ফ্যান, Dyson লঞ্চ করল আশ্চর্য পাখা

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Apr 2026,
  • Updated 4:17 PM IST
  • 1/7

গরমকালের শুরুতেই দারুণ স্বস্তির খবর শোনাল বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা ডাইসন। তীব্র গরমে ঘাম থেকে রেহাই পেতে বাজারে এল তাদের প্রথম হ্যান্ডহেল্ড পার্সোনাল কুলিং ডিভাইস ‘হাশজেট মিনি কুল’ (HushJet Mini Cool)। 

  • 2/7

৮-৯ এপ্রিল বিশ্বজুড়ে লঞ্চ হওয়া এই খুদে পাখাটি আকারে ছোট হলেও এর ক্ষমতা চমকে দেওয়ার মতো। অফিস যাত্রী থেকে শুরু করে পর্যটক, পকেটে থাকা এই ছোট যন্ত্রটিই এবার দেবে হিমশীতল পরশ।

 

  • 3/7

ফিচার
ডাইসনের এই নতুন ডিভাইসে রয়েছে ব্রাশলেস ডিসি মোটর, যা প্রতি মিনিটে ৬৫ হাজার বার ঘোরে। ফলে সেকেন্ডে প্রায় ২৫ মিটার গতিতে হাওয়া দিতে সক্ষম এই পাখা। 

  • 4/7

সংস্থার দাবি, তাদের বিশেষ ‘হাশজেট নজল’ প্রযুক্তির কারণে হাওয়ার গতি বাড়লেও শব্দ হবে অত্যন্ত কম। মোট পাঁচটি স্পিড সেটিং এবং একটি বিশেষ ‘বুস্ট মোড’ রয়েছে এতে। সাধারণ গতিতে চললে এর শব্দের মাত্রা মাত্র ৫২ ডেসিবেল।

  • 5/7

বৈচিত্র্য
মাত্র ২১২ গ্রাম ওজনের এই পাখাটি যেমন হাতে ধরা যাবে, তেমনই নেক ডকের সাহায্যে গলায় ঝোলানো বা স্ট্যান্ডে বসিয়ে টেবিল ফ্যান হিসেবেও ব্যবহার করা সম্ভব। এর ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি একবার চার্জ দিলে টানা ৬ ঘণ্টা পর্যন্ত পরিষেবা দেবে। টাইপ-সি কেবলের মাধ্যমে মাত্র ৩ ঘণ্টায় এটি সম্পূর্ণ চার্জ করা যায়। সঙ্গে মিলবে ট্রাভেল পাউচ এবং চার্জিং স্ট্যান্ড।

  • 6/7

আকর্ষণীয় তিনটি রঙে (ইঙ্ক-কোবাল্ট, কার্নেলিয়ান-স্কাই এবং স্টোন-ব্লাশ) মিলবে এই ডিভাইসটি। বিদেশের বাজারে এর দাম রাখা হয়েছে প্রায় ৯৯ থেকে ১০০ ডলারের কাছাকাছি। ভারতীয় বাজারে খুব শীঘ্রই এটি আসতে চলেছে বলে খবর। 

 

  • 7/7

পোর্টেবল ফ্যানের দুনিয়ায় ডাইসনের এই নতুন উদ্ভাবন যে গরমের মোকাবিলায় তুরুপের তাস হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement