Advertisement

টেক

AC Cooling: এসি চালালেও ঠান্ডা হচ্ছে না ঘর? পিছনে ৫ কারণ

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2026,
  • Updated 1:46 PM IST
  • 1/8

প্রচণ্ড গরম পড়েছে। সকাল থেকেই রোদের দাপট। আর এমন পরিস্থিতিতে অনেকেই নিয়মিত এসি চালাচ্ছেন। নইলে তাঁরা স্বস্তিতে শুতে পারছেন না। 

  • 2/8

যদিও অনেকেই এসি চালানোর পরও কুলিং এফেক্ট পাচ্ছেন না। তাদের ঘর অনেক পরে ঠান্ডা হচ্ছে। আর সেটাই তাঁদের চিন্তার কারণ। 
 

  • 3/8

যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এসির কুলিং থাকার একাধিক কারণ রয়েছে। এই ভুলটার জন্য এসি ঠিক ঠাক ঠান্ডা হয় না। তাই আর দেরি নয়, বরং সেই ভুলগুলি জেনে নিন। 
 

  • 4/8

এসির এয়ার ফিল্টার নোংরা হয়ে গেলে বিপদ। এমন পরিস্থিতিতে এসিকে বেশি কাজ করতে হয়। তখন ঠান্ডা হয় না। 

  • 5/8

রেফ্রিজারেন্ট লেভেল কমে যাওয়াটাও বড় সমস্যার কারণ। এটা কমে গেলও এসির কুলিং-এ সমস্যা হতে পারে। তাই এই বিষয়টা মাথায় রাখা জরুরি।
 

  • 6/8

অনেকেই এসি ভুল সেটিংয়ে রেখে দেন। ফ্যান অনলি মোড করে রাখেন বা অন্য মোড অন করে রাখেন। আর সেই কারণেও ঠান্ডা হতে চায় না ঘর। 

  • 7/8

এসির টন এবং ঘরের আয়তনের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। নইলে ঘর ঠান্ডা হবে না। ঠান্ডা হলেও অনেকটা সময় লেগে যাবে। তাই এই বিষয়টাও একবার বিচার করুন। 
 

  • 8/8

এসি ঠিক ঠাক সার্ভিসিং না করলেও হতে পারে বিপদ। এমন পরিস্থিতিতে কুলিং হতে পারে কম। তাই সাবধান হন। 

Advertisement
Advertisement