Advertisement

ইউটিলিটি

Credit card use risks: নিয়মিত ক্রেডিট কার্ড ব্যবহারের ৫ বিপদ, সতর্ক না হলেই ঝামেলায় পড়বেন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Mar 2026,
  • Updated 1:42 PM IST
  • 1/8

অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এই কার্ড ছাড়া তাঁদের চলে না। তাই তাঁরা সব সময়ই এই কার্ডের উপর করেন ভরসা। আর তাতেই বিপদের ফাঁদে পড়ার আশঙ্কা তৈরি হয়।

  • 2/8

যদিও কথায় কথায় ক্রেডিট কার্ড ব্যবহার কোনও কাজের কথা নয়। এর জন্য একাধিক জটিলতা তৈরি হতে পারে। তাই বিশেষজ্ঞরা এই কার্ড ব্যবহারের অভ্যাস ছাড়তে বলেন। 
 

  • 3/8

এখন আপনি জিজ্ঞেস করতেই পারেন, নিয়মিত ক্রেডিট কার্ড ব্যবহার করলে হতে পারে কেমন ক্ষতি? আর সেই উত্তরটাই দেওয়া হল নিবন্ধটিতে। 

  • 4/8

নিয়মিত ক্রেডিট কার্ড ব্যবহার করলে ধারে জিনিস কেনার একটা অভ্যাস তৈরি হতে পারে। যেটা একবারেই ভাল নয়। তাই এই বজভ্যাস ত্যাগ করুন।

  • 5/8

ক্রেডিট কার্ড অত্যধিক ব্যবহার করলে কমে যেতে পারে ক্রেডিট স্কোর। এই দিকটা মাথায় রাখতে হবে। এমনটা হলে পরে লোন পেতে সমস্যা হতে পারে।

  • 6/8

এই কার্ড ব্যবহারের ফলে জিনিস কেনার একটা অভ্যাস তৈরি হতে পারে। অকারণেও কিছু না কিছু কিনে ফেলতে পারেন। আর সেটা একবারেই ঠিক নয়। 

  • 7/8

ক্রেডিট কার্ড এত ব্যবহার করলে বাড়তে পারে ঋণের বোঝা। তখন লোন মেটাতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। হতে পারে বিরাট জটিলতা।

  • 8/8

খরচের উপর নিয়ন্ত্রণ থাকা খুবই জরুরি। কিন্তু ক্রেডিট কার্ড রোজ ব্যবহার করলে, সেই দিকটা অনেক সময় মানুষ ভুলে যান। তখন অকারণে খরচ হতে পারে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement