Advertisement

ইউটিলিটি

How to Reduce AC Bill: কীভাবে AC চালালে ইলেকট্রিক বিল আসবে কম? রইল ৫ মোক্ষম টিপস

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2026,
  • Updated 4:21 PM IST
  • 1/8

ফের গরম পড়েছে। আর এমন পরিস্থিতিতে অনেকেই বাড়িয়েছেন এসি ব্যবহার। এই চরম দাবদাহ থেকে নিস্তার পেতেই তাঁরা এসি চালাচ্ছেন। দিচ্ছেন শান্তির ঘুম।

  • 2/8

কিন্তু এসি চালানোর সময় তাঁদের মাথায় ঘুরছে অন্য অঙ্ক। তাঁরা মনে মনে ভাবছেন, ঠিক কত টাকা আসতে পারে বিল? তাই এসি চালিয়েও তাঁদের মাথায় উৎকণ্ঠা বাড়ছে।
 

  • 3/8

যদিও ভাল খবর হল, কয়েকটি নিয়ম মেনে চললেই অনায়াসে এসির বিল কমিয়ে ফেলতে পারবেন। সেক্ষেত্রে এই নিয়মগুলি মেনে চলা জরুরি। 

  • 4/8

অনেকেই ১৬-১৮ ডিগ্রিতে এসি চালান। আর এটাই ভুল। তাতে ইলেকট্রিক বিল বাড়তে পারে। তাই এখন থেকে ২৪ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রায় এসি চালান। তাহলেই খেলা ঘুরে যাবে। দেখবেন কমবে এসির বিল। 

  • 5/8

এখন অনেক এসিতেই থাকে ইনভার্টার মোড। সেই মোডটা ব্যবহার করুন। তাহলেই দেখবেন কম বিল আসবে। 

  • 6/8

রাতে এসি স্লিপ মোড ব্যবহার করুন। রাতের তাপমাত্রা কমলে এসিও সেই মতো মানিয়ে নেবে। যার ফলে বিদ্যুৎ খরচ কমবে। 
 

  • 7/8

এসির ঘরের দরজা বা জানলা বেশিবার খুলবেন না। নইলে এসিকে অনেক বেশি খাটতে হবে। তখন বিল আসবে বেশি। তাই এই ভুলটা শুধরে নিন। ব্যাস, এই নিয়মটা মেনে চললেই কমবে বিল।

  • 8/8

মাঝে মধ্যেই এসি সার্ভিসিং করুন। এই কাজটা করলেও বিদ্যুতের বিল আসবে কম। তাই এখন থেকে এই সব বিল মেনে চলুন। তাহলেই পকেটের টাকা বাঁচবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement