Advertisement

ভাইরাল

ভাঙাচোরা ATM কিনে লাখপতি, নিমেষে বদলে গেল যুবকদের ভাগ্য

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Oct 2021,
  • Updated 3:49 PM IST
  • 1/6

 হিন্দিতে একটি প্রবাদ আছে, উপরওয়ালা যব দেতা হ্যায়, ছপ্পর ফাড়কে দেতা হ্যায়। মানে ইশ্বর যখন দেন তখন অপরিমিত দেন । ঠিক এই ঘটনাই ঘটল কয়েকজন যুবকের সঙ্গে।
 

  • 2/6

আসলে কয়েকজন যুবক এক কাবাড়ির থেকে পুরনো এটিএম মেশিন কেনেন। ওই মেশিনই ঘুরিয়ে দিল তাদের ভাগ্যের চাকা। 
 

  • 3/6

ওই মেশিনের নট বোল্ট ঢিলে করতেই মেশিনের মেটাল বক্স থেকে পাওয়া যায় ২০০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ টাকা। 
 

  • 4/6

একসঙ্গে এত টাকা দেখে যুবকরা আত্মহারা হয়ে ওঠেন। সেই গোটা ঘটনার ভিডিও তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। 
 

  • 5/6

জানা যাচ্ছে যে ব্যক্তির থেকে তাঁরা এটিএম মেশিনটি কিনেছিলা সে তাদের চাবিও দেয়নি। বিনা চাবিতে কষ্ট করেই ছেনি-হাতুড়ি দিয়ে পুরনো এটিএম মেশিনটি ভাঙতে হয়। 
 

  • 6/6

৩০০ ডলার দিয়ে মেশিনটি কিনেছিল ওই যুবকরা, ভারতীয় মুদ্রায় যার মূল্য ২২ হাজার ৩৬০ টাকা। তাদের আশা ছিল এটিএম মেশিনে টাকা থাকতে পারে। সেই আশাই বাস্তবে পূর্ণ হল।


 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement