Advertisement

পশ্চিমবঙ্গ

Minal Mondal Tulu Mondal: বীরভূমের ধনকুবের! শ্যালকের বাড়িতে টাকা, সোনার পাহাড়, জামাইবাবুর বাড়ি রাজপ্রাসাদ

Aajtak Bangla
Aajtak Bangla
  • বীরভূম,
  • 30 Jul 2026,
  • Updated 2:00 PM IST
  • 1/12

বীরভূমের মিনার মণ্ডলের বাড়ি দেখতে সাদামাটা। অথচ সেই বাড়িরই ইতিউতি থেকে বেরল থরে থরে নোট। শেষ পাওয়া পুলিশের হিসেব অনুযায়ী, মিনারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৮.৫ কোটি টাকা এবং ১৫ কিলোগ্রাম সোনার বাট। 

  • 2/12

উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের বাসচালক ছিলেন মিনার মণ্ডল। ইস্তফাও দিয়ে দিয়েছিলেন পরবর্তীকালে। 

  • 3/12

তবে মিনারের অন্য এক পরিচয় রয়েছে। তিনি জেলার ‘পাথরসম্রাট’ হিসেবে পরিচিত  নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের ভগ্নিপতি ( টুলুর পিসতুতো বোনের স্বামী)। টুলুর টোল ব্যবসার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন মিনার। 

  • 4/12

উদ্ধার হওয়া বিপুল টাকা যে মিনারের নয়, তা নিশ্চিত করে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তা হলে টাকা কার? বীরভূমের পুলিশ সুপার বিদীত রাজ বুন্দেশ জানান, ওই টাকা টুলু মণ্ডলেরই। 

  • 5/12

মহম্মদবাজার থেকে শুরু করে মুরারই, নলহাটি পর্যন্ত ছড়িয়ে থাকা ব্যাসল্ট পাথরের খনি থেকে গোটা রাজ্যে, ভিনরাজ্য বা বাংলাদেশেও নির্মাণ কাজে ব্যবহৃত কালো স্টোনচিপ সরবরাহ নিয়ন্ত্রণ করেন টুলু মণ্ডল। প্রথম দিকে দিনমজুর হিসেবে ক্রাশারে আসা লরিতে পাথর বোঝাই করত টুলু।

  • 6/12

বেশি দিন সেই কাজ করেননি টুলু। লরিচালকদের সঙ্গে চুক্তি করে লরিতে পাথর বোঝাই করার বরাত নেওয়া শুরু করেন। ২০১০ সালের মধ্যে কিনে ফেলেন পুরনো একটা লরি। সেই লরিতে শুরু হয় পাথর সরবরাহ। বছর কয়েকের মধ্যে টুলু হয়ে ওঠেন ছোটখাটো পাথর ব্যবসায়ী।

  • 7/12

বুধবার টুলুর আত্মীয়ের বাড়ি তল্লাশি চলাকালীন উদ্ধার হওয়া টাকা এবং সোনার ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী টুলুকে ‘বালি মাফিয়া’ বলেছেন। কারণ, পাথরের পাশাপাশি বালির ব্যবসাও ছিল টুলুর। গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পরে টুলুর নামও ভেসে উঠেছিল।

  • 8/12

মিনারের ছেলের দাবি, এই সব টাকা, সোনার বিস্কুট, সব টুলু মণ্ডলই মিনারের বাড়িতে রেখে গিয়েছিলেন। 

  • 9/12

ডাকাতদলকে ধরতে গিয়েই মিনারের বাড়ির সম্পদের হদিশ পায় পুলিশ। সম্প্রতি বীরভূমের মহম্মদবাজারে একটি ডাকাতদলকে ধরে পুলিশ। তারা জেরায় জানায়, স্থানীয় মিনার মণ্ডলের বাড়িতে বিপুল সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি ডাকাতি করাই তাদের টার্গেট ছিল। 

  • 10/12

ব্যস, সেই মতো মিনারের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। তারপর তল্লাশিতে দেখা গেল, টাকার পাহাড় মিনারের বাড়িতে। সঙ্গে আবার প্রচুর সোনার বিস্কুটও। 

  • 11/12

পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডল ইজারা নিয়ে যে কয়েকটি ডিসিআর (ডুপ্লিকেট চালান রিসিপ্ট) গেট চালাতেন, তারই মধ্যে রায়পুরের ডিসিআর গেটের দেখভাল করতেন মিনার।  

  • 12/12

বীরভূমের 'পাথরসম্রাট' টুলু মণ্ডলের বিলাসবহুল বাড়ি এটাই। পুলিশ ইতিমধ্যে সেখানেও তল্লাশি চালাচ্ছে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement