Advertisement

পশ্চিমবঙ্গ

Suvendu Education: নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুর পড়াশোনা কত দূর?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 May 2026,
  • Updated 5:14 PM IST
  • 1/10

বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা হয়েছে শুভেন্দু অধিকারীর। নতুন মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কী?

  • 2/10

নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী, শুভেন্দু অধিকারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা M.A.। তিনি ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

  • 3/10

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে ইতিহাসে M.A. পাশ করেন শুভেন্দু। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই তথ্য রয়েছে।

  • 4/10

বিধানসভা বা লোকসভা নির্বাচনে প্রত্যেক প্রার্থীকে হলফনামা জমা দিতে হয়। সেখানে আয়, সম্পত্তির পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার তথ্যও উল্লেখ করতে হয়।

  • 5/10

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সেই হলফনামা ডাউনলোড করা যায়। শুভেন্দুর শিক্ষাগত যোগ্যতার তথ্যও সেখান থেকেই মিলেছে।

  • 6/10

শুক্রবার বিজেপি বিধায়ক দলের নেতা হিসাবে শুভেন্দুর নাম ঘোষণা করেন অমিত শাহ। আগামীকাল সকাল ১১টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি।

  • 7/10

বিজেপির ঐতিহাসিক জয়ের পর থেকেই শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছিল। প্রচারেও বিজেপি বারবার ‘ভূমিপুত্র’ মুখ্যমন্ত্রীর কথা বলেছিল।

  • 8/10

এই নির্বাচনে সবচেয়ে বড় রাজনৈতিক চমকগুলির একটি ছিল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। একই সঙ্গে নন্দীগ্রামও ধরে রেখেছেন শুভেন্দু।

  • 9/10

২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপি ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে। বাংলায় প্রথমবার সরকার গঠন করতে চলেছে গেরুয়া শিবির।

  • 10/10

রাজনৈতিক জীবনে দীর্ঘ লড়াইয়ের পর এবার রাজ্যের প্রশাসনিক দায়িত্ব নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। আর তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও এখন সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement