দীপক বর্মণ: পূর্ণমন্ত্রীর পদে শপথ নিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ।
তাপস রায়: বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তাপস রায়। এদিন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।
মনোজ ওরাঁও: আজ পূর্ণমন্ত্রীর পদে শপথ নিলেন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাওঁ।
শ্বারদ্বত মুখোপাধ্যায়: গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল শ্বারদ্বত মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হতে চলেছে। এদিন পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তিনি।
গৌরীশঙ্কর ঘোষ: জেলা থেকে মন্ত্রী হলেন গৌরীশঙ্কর ঘোষ। মুর্শিদাবাদ থেকে তিনি মন্ত্রী হলেন।
অর্জুন সিং: শুভেন্দুর মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে স্থান করে নিয়েছেন অর্জুন সিং।
জগন্নাথ চট্টোপাধ্যায়: এদিন পূর্ণমন্ত্রীর পদে শপথ নিলেন সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়।
দুধকুমার মণ্ডল: জগন্নাথ চট্টোপাধ্যায় ছাড়াও বীরভূম থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন ময়ূরেশ্বরের বিধায়ক দুধকুমার মণ্ডল।
শঙ্কর ঘোষ: মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন শঙ্কর ঘোষ। তিনি শিলিগুড়ির বিজেপি বিধায়ক।
অজয় পোদ্দার: কুলটি থেকে জিতে পূর্ণমন্ত্রীর পদে শপথ নিলেন অজয় পোদ্দার।
কল্যাণ চক্রবর্তী: খড়দহের বিজেপি বিধায়ক কল্যাণ চক্রবর্তী পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অরূপকুমার দাস: এদিন পূর্ণমন্ত্রীর পদে শপথ নিলেন অরূপকুমার দাস।
স্বপন দাশগুপ্ত: পূর্ণমন্ত্রীর পদে শপথ নিলেন রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত।
এছাড়াও, আগেই পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু।
দিলীপ ঘোষ: পঞ্চায়েত দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। তবে পঞ্চায়েতের সঙ্গে প্রাণী সম্পদ, কৃষি বিপণন দফতরের দায়িত্বও সামলাবেন তিনি।
নিশীথ প্রামাণিক: উত্তরবঙ্গ উন্নয়নের সঙ্গে ক্রীড়া দফতরের দায়িত্বে রয়েছেন নিশীথ প্রামাণিক।
অগ্নিমিত্রা পাল: নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পালকে। এর সঙ্গে সঙ্গে পুর ও নগরোন্নয়নের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে।
অশোক কীর্তনিয়া: খাদ্য দফতরের দায়িত্বে রয়েছেন অশোক কীর্তনিয়া। অর্থাৎ তিনি হলেন খাদ্যমন্ত্রী।
ক্ষুদিরাম টুডু: আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্বে ক্ষুদিরাম টুডু।