Advertisement

BJP vs TMC Kolkata Segment: ২৪-এর লোকসভা নির্বাচনে কলকাতায় কোন বিধানসভায় এগিয়ে ছিল TMC, কোথায় লিড BJP-এর?

২৯ এপ্রিল বাংলায় দ্বিতীয় দফার ভোট। এই পর্বে বাংলায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। কলকাতার মানুষও ভোট দেবেন। আর রাজ্যের রাজধানীর আসনগুলির দিকে নজর রয়েছে সব রাজনৈতিক দলেরই। 

কলকাতায় বিজেপি ও কংগ্রেস কোন কোন বিধানসভায় এগিয়ে?কলকাতায় বিজেপি ও কংগ্রেস কোন কোন বিধানসভায় এগিয়ে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2026,
  • अपडेटेड 1:22 PM IST
  • ২৯ এপ্রিল বাংলায় দ্বিতীয় দফার ভোট
  • এই পর্বে বাংলায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে
  • কলকাতার মানুষও ভোট দেবেন

২৯ এপ্রিল বাংলায় দ্বিতীয় দফার ভোট। এই পর্বে বাংলায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। কলকাতার মানুষও ভোট দেবেন। আর রাজ্যের রাজধানীর আসনগুলির দিকে নজর রয়েছে সব রাজনৈতিক দলেরই। 

একদিকে বিজেপি বলতে শুরু করেছে, কলকাতায় এবার গেরুয়া আবির উড়বে। ঘাসফুলের চিহ্ন থাকবে না। তবে অন্যদিকে চুপ নেই শাসক তৃণমূলও। তাদের পক্ষ থেকে দাবি, ২৯ তারিখ 'মা-মাটি-মানুষেই' ভরসা রাখবে কলকাতা। ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই ভোট দেবেন তারা। 

আর যুযুধান এই রাজনৈতিক দলগুলির দাবি শুনে সাধারণ মানুষের মনে হাজার প্রশ্ন উঠছে। তারা জানতে চাইছেন, কলকাতার কোন আসনে কে রয়েছে এগিয়ে? আর সেই প্রশ্নের একটা উত্তর খোঁজার চেষ্টা করেছি আমরা। এই উত্তর খুঁজতে গিয়ে আমরা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলকেই প্রামাণ্য ধরেছি। 

কলকাতায় কতগুলি কেন্দ্র রয়েছে?
কলকাতায় মোট ১১টি বিধানসভা কেন্দ্র রয়েছে। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে-
১. শ্যামপুকুর
২. চৌরঙ্গী
৩. এন্টালি
৪. বেলেঘাটা
৫. জোড়াসাঁকো
৬. মানিকতলা
৭. কাশীপুর-বেলগাছিয়া

ওদিকে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে ৪টি আসন। সেগুলি হল-
৮. কলকাতা পোর্ট (কলকাতা বন্দর)
৯. ভবানীপুর
১০. রাসবিহারী
১১. বালিগঞ্জ

২০২৪-এ কী হয়েছিল? 
কলকাতা উত্তর কেন্দ্রে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়। এখানে বিজেপির প্রার্থী ছিলেন তাপস রায়। এই কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন প্রায় ৪,৫৪,৬৯৬ ভোট। বিজেপির তাপস রায় পেয়েছেন ৩,৬২,১৩৬ ভোট। তৃতীয় স্থানে ছিলেন প্রদীপ ভট্টাচার্য (কংগ্রেস - বাম জোট সমর্থিত)। তিনি পেয়েছিলেন ১,১৪,৯৮২ ভোট। এই কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান ছিল ৯২,৫৬০ ভোট।

ও দিকে দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের মালা রায় জয়ী হয়েছিলেন। তিনি পেয়েছিলেন প্রায় ৫,৭৩,১৯৩ ভোট। দ্বিতীয় হয়েছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী। পেয়েছিলেন প্রায় ৩,৮৫,৯৬২ ভোট। তৃতীয় স্থানে ছিলেন সিপিআইএম-এর সায়রা শাহ হালিম (সিপিআইএম - বাম জোট সমর্থিত)। তিনি পেয়েছিলেন প্রায় ২,৬৯,৪৮৩ ভোট। এই কেন্দ্রে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ১,৮৭,২৩১ ভোট।

Advertisement

আর বিধানসভার নিরিখে যদি দেখা যায়, তাহলে ১১টির মধ্যে ৯টিতে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। শুধু জোড়াসাঁকো এবং শ্যামপুকুরে এগিয়ে ছিল বিজেপি।

২৬-এ কী হবে? 
২০২৪-এর হিসেবে ২০২৬-এ বিজেপির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল। যদিও এই অঙ্ক কিছুটা বদলে যেতে পারে SIR-এর পর। কারণ, SIR-এ কলকাতার একাধিক আসনে অনেক নাম বাদ গিয়েছে। তার একটা প্রতিফলন এবারে ভোটে দেখা যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। যার ফলে বিজেপি আরও কিছু আসনে বাড়াতে পারে। যদিও তৃণমূল এই দাবি মানতে নারাজ। তাদের মতে, এবার কলকাতায় তাদের রেজাল্ট ভাল হবে। তারা ১১-০ তে এগিয়ে যাবে।

 

Read more!
Advertisement
Advertisement