শীতের খেলা শেষ। সকাল থেকেই বাড়ছে গরম। আর এমন পরিস্থিতিতে জল তেষ্টা বৃদ্ধি পাচ্ছে। তাই অনেকে জলের স্বাদ মেটাচ্ছেন চা খেয়ে।
যদিও মাথায় রাখতে হবে, গরম পড়তেই বেশি চা খাওয়া যাবে না। এটি খেলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। তাই দ্রুত সাবধান হন।
অতএব আর সময় নষ্ট না জেনে নিন এই সময় ঠিক কত কাপ চা প্রতিদিন খাওয়া সম্ভব। সেই নিয়ম মেনে চলুন। তাহলেই সুস্থ থাকবেন।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ২ থেকে ৪ কাপ চা খেতে পারেন। তার বেশি নয়। এর থেকে বেশি পরিমাণ চা খেলে আদতে বিপদ হতে পারে।
আসলে চায়ে রয়েছে ট্যানিন। আর সেটা শরীরের জন্য একবারেই ভাল নয়। এটি শরীরে বেশি পরিমাণে গেলে বিপদ বাড়বে।
সবার প্রথমে উড়ে যাবে ঘুম। ট্যানিনের জন্য ঘুমের অভাব হওয়ার আশঙ্কা রয়েছে। আর ঘুম হলেও সেটা ঠিক ঠাক হয় না। তাই সাবধান হন।
পেটের হাল বিগড়ে যেতে পারে। গ্যাস, অ্যাসিডিটি নিতে পারে পিছু। এমনকী ডায়েরিয়ার আশঙ্কাও থাকতে পারে।
বেশি চা খেলে প্রস্রাবের পরিমাণ বাড়ে। যার ফলে শরীরে ডিহাইড্রেশন হয়। সুতরাং সাবধান হন। চেষ্টা করুন চা কম খাওয়ার। তাতেই সুস্থ থাকার এগিয়ে যাবেন।
তার বদলে দিনে ৩ লিটার জল খান। জল খেলে সুস্থ থাকবেন। এড়িয়ে চলা যাবে বহু জটিল অসুখ।