Advertisement

লাইফস্টাইল

Mint Sattu Sharbat Recipe: তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে দারুণ উপকারী এই দেশি প্রোটিন শেক, জেনে নিন ম্যাজিক রেসিপি

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 10 May 2026,
  • Updated 6:15 PM IST
  • 1/8

জ্যৈষ্ঠের চড়া রোদ আর হাঁসফাঁস গরমে জনজীবন ওষ্ঠাগত। লু-এর দাপটে শরীর দ্রুত জলশূন্য বা ডিহাইড্রেটেড হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে দামী এনার্জি ড্রিঙ্ক নয়, বরং গ্রাম বাংলার সেই অতি পরিচিত ‘ছাতু’ই হতে পারে আপনার পরম বন্ধু। 

  • 2/8

পুষ্টিবিদদের মতে, ছাতু ও পুদিনার এই মিশ্রণ আদতে একটি ‘দেশি প্রোটিন শেক’, যা শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখার পাশাপাশি জোগাবে অফুরন্ত শক্তি।

  • 3/8

কেন খাবেন পুদিনা-ছাতুর শরবত?
গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে ছাতুর জুড়ি মেলা ভার। এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। অন্যদিকে, পুদিনা পাতা পেটের গোলমাল কমায় এবং প্রাকৃতিক শীতলতা প্রদান করে।

  • 4/8

এই পানীয়টি কেবল স্বাদেই নয়, গুণেও ভরপুর। এটি আপনাকে রোদ থেকে ফিরে আসা ক্লান্তি আর ‘হিট স্ট্রোক’ বা লু থেকে সুরক্ষা দেবে নিমেষেই।

  • 5/8

কী কী লাগবে?
এই ম্যাজিক ড্রিঙ্ক বানাতে আপনার প্রয়োজন, ৩ বড় চামচ ছাতু (ছোলার), ২ গ্লাস ঠান্ডা জল, বিটনুন স্বাদমতো, আধ চামচ ভাজা জিরে গুঁড়ো, ১ চামচ লেবুর রস, ৫-৬টি পুদিনা পাতা (থেঁতো করা), সামান্য কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি। স্বাদে ভারসাম্য আনতে চাইলে সামান্য গুড় বা মিছরি মেশাতে পারেন।

  • 6/8

প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি বড় পাত্রে ছাতু নিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে নিন যাতে দলা পাকিয়ে না থাকে। এরপর বাকি ঠান্ডা জল মিশিয়ে দিন। 

  • 7/8

একে একে বিটনুন, ভাজা জিরে গুঁড়ো, লেবুর রস, থেঁতো করা পুদিনা পাতা, পেঁয়াজ ও লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। স্বাদ বুঝে গুড় বা মিছরি দিতে পারেন। ব্যস, উপরে কয়েকটা পুদিনা পাতা ছড়িয়ে দিলেই তৈরি আপনার ‘এনার্জি বুস্টার’।

 

  • 8/8

স্পেশলা টিপস
অধিক শীতলতার জন্য বরফ কুচি ব্যবহার করতে পারেন। তবে পুষ্টিবিদদের মতে, সকাল বা দুপুরের দিকে এই শরবত খাওয়া সবচেয়ে বেশি উপকারী। স্বাদ বাড়াতে কেউ কেউ দই বা শুধু গুড় দিয়েও ছাতু খেতে পছন্দ করেন। Reddit বা বিভিন্ন ফুড কমিউনিটিতে এখন এই ‘দেশি সুপারফুড’ নিয়ে চলছে তুমুল চর্চা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement