এক্সারসাইজ তো করতেই হবে। নিয়মিত ব্যায়াম করলেই শরীর থাকবে ফিট। নইলে স্বাস্থ্যের হাল বিগড়ে যেতে সময় লাগবে না। পিছু নিতে পারে একাধিক সমস্যা।
কিন্তু প্রশ্ন হল, দিনে কোন সময় এক্সারসাইজ করলে সবথেকে বেশি লাভ মিলবে? আর সেই উত্তরটা দেওয়া হল নিবন্ধটিতে। তাই বিষয়টি সম্পর্কে বিশদে জানতে পড়ে নিন।
বিশেষজ্ঞদের মতে, দিনের যে কোনও সময় ব্যায়াম করা যায়। নিজের সুবিধামতো সময় বেছে নিয়ে এক্সারসাইজ করতে পারেন। তাতে কোনও সমস্যা নেই।
তবে সকালের তুলনায় বিকেলে বা সন্ধের পর ব্যায়াম করলে একটু বেশি লাভ মিলতে পারে। আর এমনটা এমনি এমনি বলা হয় না। বরং এর পিছনে রয়েছে অকাট্য যুক্তি।
সকালের দিকে আমাদের শরীরের সব পেশি থাকে শিথিল। তাই এই সময় এক্সারসাইজ করলে চোট লাগার আশঙ্কা থাকে। এই কারণেই সকালের এক্সারসাইজ করার আগে ওয়ার্মআপ হল মাস্ট।
অপরদিকে সন্ধের পর বা বিকেলের দিকে ব্যায়াম করলে পেশি সক্রিয় থাকে। তাই তখন ভালমতো ব্যায়াম করা যায়। সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা থাকে কম।
তাই চেষ্টা করুন বিকেলের দিকে বা সন্ধের পর ওয়েট ট্রেনিং করার। তাতে বিপদের আশঙ্কা কমবে। পাশাপাশি পাবেন সর্বাধিক লাভ। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।
এই প্রসঙ্গে বলি, দিনে অন্ততপক্ষে ৩০ মিনিট এক্সারসাইজ হল মাস্ট। এর থেকে বেশি সময় ব্যায়াম করতে পারেন।তবে কম করা যাবে না।
আর একটা কথা শুধু ব্যায়াম করলেই হবে না। পাশাপাশি ডায়েটেও নজর দেওয়া জরুরি। তাহলেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।