Advertisement

লাইফস্টাইল

Migraine Pain Relief: চুটকিতে মাইগ্রেন কমানোর টোটকা, পেইনকিলার খেতে হবে না

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2026,
  • Updated 5:17 PM IST
  • 1/8

অনেকেই মাইগ্রেনের ব্যথায় খুব ভোগেন। তাঁদের যখন তখন মাথা ব্যথা শুরু হয়ে যায়। তখন আর কিছুই ভাল লাগে না। কাজ থেকে উঠে যায় মন।
 

  • 2/8

এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই খেয়ে নেন পেইনকিলার। যদিও মাথায় রাখতে হবে যে রোজ রোজ পেইনকিলার খাওয়া কিন্তু কোনও কাজের কথা নয়। এতে শরীরের ক্ষতি হতে পারে। 

  • 3/8

তাই এখন থেকে মাইগ্রেনের ব্যথা হলে পেইনকিলার নয়, বরং কয়েকটি ঘরোয়া টোটকা মেনে চলার চেষ্টা করুন। তাহলেই ব্যথা কমবে। আর সেই সব টোটকা সম্পর্কে জানান হল-

  • 4/8

সবার প্রথমে একটু চা খেয়ে নিতে পারেন। এছাড়া চাইলে কফি পানও করা যায়। তাতেই ব্যথা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন।

  • 5/8

চেষ্টা করুন একটু শুয়ে পড়ার। মাত্র ১ ঘণ্টা ঘুমিয়ে নিলেও মাইগ্রেনের ব্যথা কমে যাবে। এক্ষেত্রে কোনও অন্ধকার ঘরে শুয়ে পড়লে বেশি উপকার পাবেন।

  • 6/8

অল্প অল্প করে জলপান শুরু করুন। দেখা গিয়েছে যে নিয়মিত জলপান করলেই অনায়াসে মাইগ্রেনের সমস্যা বাগে চলে আসে। 

  • 7/8

আদা খেতে শুরু করুন। এর অ্যান্টিইনফ্লামেটরি গুণে ব্যথা কমবে। পাশাপাশি মাইগ্রেনের সময় বমি বমি ভাবও উধাও হবে।

  • 8/8

কাউকে একটু মাথাটা ম্যাসাজ করে দিতে বলুন। তাহলেও দেখবেন আরাম পাবেন। কমবে ব্যথা-যন্ত্রণা। সুতরাং চিন্তার কিছুই নেই।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement