অনেকেই রোজ কফি খান। এই পানীয়ে চুমুক না দিলে তাঁদের মন কেমন কেমন করে। কাজে মন লাগে না। তাই তাঁরা দিনে একাধিক কাপ কফি খান। এই পানীয়ে চুমুক দিলেই তাঁদের মন খুশ।
মাথায় রাখতে হবে যে প্রতিদিন একাধিক কাপ কফি খাওয়া একবারেই উচিত নয়। এই ভুলটা করলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। পিছু নিতে পারে একাধিক অসুখ। তাই সাবধান হন।
এখন প্রশ্ন হল, দিনে ৪-৫ কাপের বেশি কফি খেলে কী হবে? কোন কোন অসুখ নিতে পারে পিছু? আর সেই উত্তরটা জানান হল নিবন্ধটিতে। তাই প্রতিবেদনটি দ্রুত পড়ে নিন।
কফিতে রয়েছে ক্যাফেন। আর এই উপাদান শরীরে উত্তেজনা বৃদ্ধি করতে পারে। যার ফলে ঘুমের বেজে যেতে পারে বারোটা। তাই ভুলেও ৪-৫ কাপ কফি খাওয়া চলবে না।
বেশি কফি খেলে পেটের হাল বিগড়ে যেতে পারে। এটি শরীরের জন্য ভাল নয়। এর জন্য গ্যাস, অ্যাসিডিটি হতে পারে। তাই এবার থেকে দিনে ১ বা ২ কাপ কফি খান।
কফি বেশি খাওয়া উচিত নয়। এটি হার্ট রেট বাড়িয়ে দিতে পারে। যার ফলে পিছু নিতে পারে হার্টের অসুখ। তাই সাবধান হন।
ব্লাড প্রেশার থাকলেও কফি খাওয়া এড়িয়ে যান। এটি নিয়মিত খেলে বিপি বৃদ্ধি পেতে পারে। তাই সতর্ক হতে হবে। এই পানীয়ের বদলে জল খান।
কফি খেতে হবে সাবধানে। এটি বেশি খেলে আবার স্ট্রেস বৃদ্ধি পেতে পারে। উৎকণ্ঠা নিতে পারে পিছু। সুতরাং এই বিষয়টা সম্পর্কে সাবধান হয়ে যান।