এই রায়তা আলিয়া ভাটের ভীষণ পছন্দের। যে কোনও পদের সঙ্গে তিনি এই রায়তা খেয়ে থাকেন।
গরমকালে এই রায়তা খুবই উপকারী। তবে এটা কোনও সাধারণ রায়তা নয়। বিটরুট দিয়ে তৈরি এটি বিটের রায়তা।
এই রায়তা খেতেও যেমন ভাল তেমনি স্বাস্থ্যকর। আসুন শিখে নিন এই রায়তার রেসিপি।
বিটের রায়তার জন্য কী কী উপকরণ লাগবে? ২ কাপ দই, সেদ্ধ করা বিট (গ্রেট করা), কিছুটা ধনেপাতা, লাল লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে পাউডার, বিট নুন, স্বাদ অনুসারে নুন।
সবার প্রথমে বাটিতে দই ঢেলে নিন আর এতে একটু জল মিশিয়ে ফেটিয়ে স্মুদ করে নিন।
এবার এতে বিট গ্রেট করা, ধনেপাতা কুচি, ভাজা জিরে পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, বিটনুন ও স্বাদ অনুসারে নুন ভাল করে মিশিয়ে দিন।
এই রায়তা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন, তাহলে এটা বেশি ভাল খেতে লাগবে।
চাইলে আপনি এতে পেঁয়াজ কুচি, শশা কুচি, কাঁচালঙ্কা কুচি দিতে পারেন।
এই বিটের রায়তা আপনি ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে পারবেন।
বিটরুটের রায়তা শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা রক্ত সঞ্চালন বাড়াতে এবং দুর্বলতা দূর করতে সাহায্য করে। এছাড়াও, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখতেও অবদান রাখে। এতে দইয়ের উপস্থিতি হজমশক্তি উন্নত করে এবং পেট ঠান্ডা রাখে।