Advertisement

লাইফস্টাইল

Wash Holi Colours: দোলের রঙে চুলের বারোটা বেজেছে! এই উপায়ে যত্ন নিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Mar 2026,
  • Updated 5:15 PM IST
  • 1/9

দোলে চুটিয়ে রং খেলে চুলের বারোটা বেজে গিয়েছে। বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনেরা ভরে ভরে আবির মাখিয়েছেন মাথায়। আর তাতেই সর্বনাশ। দোলের পর এই আবির চুল থেকে উঠবে কীভাবে? 

  • 2/9

রং খেলার পর তো নিশ্চয়ই শ্যাম্পু করেছেন। রং ভর্তি মাথা বেশিক্ষণ রেখে দিলেই কিন্তু বিপদ হবে। ফলে তাড়াতাড়ি চুল না ধুয়ে থাকলে চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। যত তাড়াতাড়ি চুল ধোবেন, চুল ততই ভাল থাকবে। 

  • 3/9

অনেকে চুলে তেল দেওয়া পছন্দ করেন না। চুলে তেল না দিয়েই পরিচর্যা করেন ১২ মাস। তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ত্বকের মতো চুলেরও অল্পবিস্তর তেলের যত্ন প্রয়োজন। 

  • 4/9

যদি কেউ দোল খেলার সময়ে টুপি ব্যবহার করে থাকেন, তবে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। 

  • 5/9

তবে মাথায় একবার কেউ আবির দিয়ে ফেললে, তা ঝেড়ে না নিলে সমস্যা হতে পারে। অনেক বিশেষজ্ঞই বলছেন, দোলের দিন রং খেলার পর শ্যাম্পু করার পাশাপাশি পরপর আরও ২-৩ দিন শ্যাম্পু করলে ভাল ফল পেতে পারেন।

  • 6/9

শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার লাগাতে ভুলে যাননি তো? ভাল করে চুল শুকিয়ে কন্ডিশনার ব্যবহার না করে থাকলে অবিলম্বে তা করুন।  

  • 7/9

যদি দোলের ২দিন পরও চুল থেকে রং না ওঠে তবে অবশ্যই পাতিলেবুর সঙ্গে টক দই মিশিয়ে লাগান মাথায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন। 

  • 8/9

অলিভ ওয়েল, মধু, লেবুর রস, একসঙ্গে মিশিয়ে মাথায় মাখতে পারেন। ৩০ মিনিট পর্যন্ত রাখতে হবে এই মিশ্রণ। তারপর তা ধুয়ে ফেলুন। 

  • 9/9

এই মিশ্রণের মধ্যেই অনেকে কাঁচা ডিমও দিয়ে থাকেন। তারপর মিশ্রণ ধুয়ে ভাল করে শ্যাম্পু করতে হবে। এতে চুলের সব রং ধুয়ে যাবে।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement