টি২০ বিশ্বকাপের ফাইনালে রবিবার মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জিততে পারলে রেকর্ড গড়বে ভারত।
এর আগে কোনও দল পরপর দুইবার বিশ্বকাপ জিততে পারেনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সমস্যা স্পিন বোলিং। বরুণ চক্রবর্তী ফর্মে নেই। ফর্মে নেই ওপেনার অভিষেক শর্মাও।
সন্ধ্যা সাতটায় শুরু হচ্ছে ম্যাচ। সাড়ে ৬টায় হবে টস। স্টার স্পোর্টসের পাশাপাশি ডিডি স্পোর্টসেও দেখা যাবে ম্যাচ। ডিডি স্পোর্টসে ফ্রিতে দেখা যাবে ম্যাচ। তবে থাকতে হবে ফ্রি ডিশ।
লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন হটস্টারে। সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে।
এই ফাইনাল ম্যাচে পিচ কেমন হবে সেটা নিয়েও মানুষের মনে প্রশ্ন রয়েছে। শোনা যাচ্ছে হাইব্রিড পিচ হবে। সেক্ষেত্রে লাল মাটির পাশাপাশি কালো মাটি মিশিয়ে দেওয়া হবে।
প্রায় সমান সুবিধা পাবেন ব্যাটার ও বোলাররা। জসপ্রীত বুমরা দারুণ ছন্দে। এর সঙ্গে বরুণ ছন্দ ফিরে পেলে ভারতের জিততে সমস্যা হওয়ার কথা নয়।
ভারতীয় দলে বদল হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই। তবে বরুণের জায়গায় কুলদীপকে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বড় সুযোগ হবে কুলদীপের সামনে।
বড় ম্যাচে কুলদীপ বারবার নিজেকে প্রমাণ করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনাল হোক, বা টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ, সবেতেই ভারতকে জেতাতে বড় ভূমিকা নিয়েছেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ সিরিজেও দারুণ বল করেছিলেন কুলদীপ। তাই ফাইনালে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পাণ্ডেয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী বা কুলদীপ।