Advertisement

খেলা

Vaibhav Sooryavanshi: যুবরাজের কোন টোটকায় ৫২ বলে ২০৪ রানের ধ্বংসলীলা? বৈভব ফাঁস করলেন

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Nov 2026,
  • Updated 11:01 AM IST
  • 1/10

বিশ্বক্রিকেটে এখন একটাই নাম। বৈভব সূর্যবংশী। ৫২ বলে ডাবল সেঞ্চুরি করার বিশ্বরেকর্ডে তোলপাড় পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। এ ছেলে কি সচিন তেন্ডুলকারকেও টপকে যাবে! মাত্র ১৫ বছর বয়সে বৈভবেক একের পর এক কীর্তিতে আরও একজন সচিনকে পাওয়ার আশায় বুক বাঁধছে ভারত। 

  • 2/10

এহেন বৈভব জানাল, এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)-র বিরুদ্ধে এই বিধ্বংসী ইনিংস খেলার আগে সে প্রাক্তন তারকা যুবরাজ সিংয়ের পরামর্শ নিয়েছিলেন। ৫৩ বলে ২০৪ রানের ইনিংসে ২৮টি ছয় ও ৭টি চার মেরেছে বৈভব। অর্থাত্‍ ১৯৬ রান স্রেফ দাঁড়িয়ে করেছে। কোনও রান নিতে হয়নি। চার, ছক্কা মেরেই তুলে দিয়েছে।

  • 3/10


BCCI একটি ভিডিও রিলিজ করেছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বৈভব জানিয়েছে, যুবরাজ সিংয়ের টোটকায় কীভাবে সে এই রকম বিধ্বংসী ব্যাটিং করেছে। অন্যদিকে বৈভবের ছেলেবেলার কোচ মণীশ ওঝার দাবি, বৈভব খুব শীঘ্রই ৩০০ রান করবে এক ইনিংসেই। ওর রেকর্ড ভাঙতে হলে একমাত্র ক্রিস গেইলকে অবসর ভেঙে ফিরতে হবে। তা হলে যদি সম্ভব হয়।
 

  • 4/10

মাত্র ১৫ বছর বয়স। অথচ ব্যাট হাতে যা করে দেখাল বৈভব সূর্যবংশী, তা দেখে বিস্মিত ক্রিকেট দুনিয়া। দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছে ভারতের এই কিশোর প্রতিভা।

  • 5/10

কিন্তু এই বিধ্বংসী ইনিংসের আগে কিছুটা চাপে ছিল বৈভব। প্রতিযোগিতার প্রথম দু'টি ম্যাচে প্রত্যাশামতো রান করতে পারেনি সে। ঘরোয়া ক্রিকেটেও নিজের পারফর্ম্যান্স নিয়ে কিছুটা চিন্তিত ছিল। কোথায় ভুল হচ্ছে, তা বুঝতে পারছিল না। সেই পরিস্থিতিতে নিজের আদর্শ যুবরাজ সিংয়ের সঙ্গে কথা বলে বৈভব।
 

  • 6/10

বিসিসিআইয়ের প্রকাশ করা একটি ভিডিওতে বৈভব জানিয়েছে, যুবরাজের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা হয়েছিল তার। নিজের ব্যাটিংয়ের সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করে সে। বৈভবের কথায়, 'যুবি স্যর আমাকে অনেক কিছু বুঝিয়ে দেন। বিশেষ করে প্রথম ২০টি বল ধৈর্য ধরে খেলতে পারলে ইনিংসের ছবিটা বদলে যেতে পারে বলে পরামর্শ দিয়েছিলেন।'
 

  • 7/10

যুবরাজের সেই পরামর্শই কাজে এসেছে বলে মনে করছে বৈভব। কিশোর ব্যাটার জানায়, প্রথমে উইকেটের চরিত্র বোঝার চেষ্টা করেছিল সে। কয়েকটি বল খেলার পর বুঝতে পারে, বল ভাল ভাবে ব্যাটে আসছে। তখন আর নিজের স্বাভাবিক খেলা থেকে সরে আসেনি। বরং নিজের শক্তির উপর ভরসা রেখেই আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যায়।

  • 8/10

বৈভব আরও জানিয়েছে, প্রথম দু'টি ম্যাচে রান না পাওয়ায় কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিল সে। পরে নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখে ভুলগুলি চিহ্নিত করার চেষ্টা করে। যুবরাজকে নিজের আদর্শ বলে উল্লেখ করে তার বক্তব্য, আদর্শের কাছ থেকে পরামর্শ পেলে তা মন দিয়ে শোনা উচিত।
 

  • 9/10

তিন ধরনের ক্রিকেটেই খেলার আত্মবিশ্বাস রয়েছে বৈভবের। পরিস্থিতি অনুযায়ী নিজের ব্যাটিংয়ের ধরন বদলানোর ক্ষমতা রয়েছে বলেও মনে করে সে। এর আগে আইপিএলের পর সাক্ষাৎকারেও তিন ফরম্যাটে খেলার ইচ্ছার কথা জানিয়েছিল। 

  • 10/10

দোহায় ৫৩ বলে ২০৪ রানের ইনিংস যেন সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন। আর বৈভবের ব্যাটিং দেখে তাঁর কোচের বিশ্বাস, এই কিশোরের সম্ভাবনার কোনও নির্দিষ্ট সীমা নেই। ডাবল সেঞ্চুরির পর এবার তাঁর চোখ ট্রিপল সেঞ্চুরিতে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement