Advertisement

খেলা

World Cup 2026 Champion Spain: বিশ্বকাপ হাতে পেয়ে মজায় নাচ, ইয়ামালের ভাইয়ের VIRAL সেলিব্রেশন দেখুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • নিউ ইয়র্ক,
  • 20 Jul 2026,
  • Updated 11:59 AM IST
  • 1/8

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের নজর কেবল মাঠের তারকাদের দিকেই ছিল না, বরং গ্যালারির একটি ছোট্ট মুখ পুরো টুর্নামেন্টে কেড়ে নিয়েছে লাখো মানুষের মন। তিনি আর কেউ নন, স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামালের ৩ বছর বয়সী ছোট ভাই কেইন। 
 

  • 2/8

স্পেন দলের প্রতিটি ম্যাচেই গ্যালারিতে কেইনের দুষ্টুমি, নাচ, মজার অঙ্গভঙ্গি এবং ক্যামেরার সামনে প্রাণবন্ত উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিশেষ করে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচে স্পেনের ১-০ গোলের ঐতিহাসিক জয়ের পর মাঠের ভেতরে দাদা ইয়ামালকে জড়িয়ে ধরে কেইনের উদযাপনের দৃশ্যটি ছিল পুরো বিশ্বকাপের অন্যতম সেরা মুহূর্ত।
 

  • 3/8

কেইন হলো ইয়ামালের মা শেইলা এবানার সন্তান। ইয়ামালের বাবা মুনির নাসরাউই ও মায়ের বিবাহবিচ্ছেদের পর শেইলা দ্বিতীয়বার বিয়ে করেন এবং ২০২২ সালের সেপ্টেম্বরে কেইনের জন্ম হয়। বয়সে ছোট হলেও কেইন ইতিমধ্যে বার্সেলোনার ম্যাচ এবং ২০২৫ সালের ব্যালন ডি'অর অনুষ্ঠানের মতো ফুটবলের বড় মঞ্চগুলোতে ইয়ামালের পাশে থেকে নজর কেড়েছে। 
 

  • 4/8

স্পেনের জার্সিতে গ্যালারি কাঁপানো এই ক্ষুদে তারকাকে অনেকেই এখন "বিশ্বকাপের সবচেয়ে প্রিয় ভক্ত" বা "গ্যালারির সুপারস্টার" নামে ডাকছেন। চেইন ডেলিইতো নামের একটি রেস্টুরেন্টের বিজ্ঞাপনেও তাকে দেখা গেছে।
 

  • 5/8

ভাইকে নিয়ে খুনসুটিতে মেতে থাজতে দেখা যায় ইয়ামালকেও। তিনি বলেন,: 'ও আমার নিজের সন্তানের মতো"বয়সের ব্যবধান ১৬ বছর হলেও লামিনে ইয়ামাল ও কেইনের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও গভীর। ইয়ামাল তার ছোট ভাইকে নিয়ে বারবারই আবেগঘন মন্তব্য করেছেন। একটি সাক্ষাৎকারে ১৮ বছর বয়সী ইয়ামাল বলেন, "আমার ছোট ভাই-ই আমার সব। ওকে আমি ভীষণ ভালোবাসি; মনে হয় ও যেন আমার নিজের সন্তান।" 
 

  • 6/8

বেলজিয়ামের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল জয়ের পর যখন স্টেডিয়ামের বড় স্ক্রিনে কেইনকে জিভ বের করে দুষ্টুমি করতে দেখা যায়, তখন মাঠ থেকেই ইয়ামাল হেসে ফেলেন। ইয়ামাল পরে জানান, কেইন আগের দিনই মায়ের ফোন থেকে তাকে কল করে সতর্ক করেছিল যে সে ক্যামেরার সামনে এমন মুখভঙ্গি করবে।
 

  • 7/8

লামিনে ইয়ামালের শৈশব কেটেছে চরম আর্থিক অনটনের মধ্য দিয়ে, যেখানে একটি ছোট অ্যাপার্টমেন্টের একই ঘরে রান্নাঘর ও শোবার ঘর ছিল। আজ ফুটবলের মাধ্যমে পরিবারের ভাগ্য বদলে দেওয়া ইয়ামাল কেইনের সুন্দর জীবন দেখে সবচেয়ে বেশি আনন্দ পান। 
 

  • 8/8

তিনি বলেন, "ছোট ভাইকে এত খুশি হতে দেখলে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। আমি যে শৈশবটা চেয়েও পাইনি, আমার ভাই আজ তা উপভোগ করতে পারছে—এটাই আমার সবচেয়ে বড় সুখ।"

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement