Advertisement

খেলা

IPL Final 2026: 'প্রিন্স' গিল আউট হতেই উচ্ছাস 'কিং' বিরাটের, দেখুন VIRAL PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 31 May 2026,
  • Updated 8:55 PM IST
  • 1/7

রবিবার আইপিএল-এর ফাইনালে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ঘরের মাঠে ফাইনাল খেলতে নেমেছেন শুভমন গিলরা (Shubman Gill)।
 

  • 2/7

শুভমন গিল আউট হতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। জাতীয় দলের সতীর্থ হলেও আইপিএল-এ যে ছন্দে গিল আছেন, সেখান থেকে তার উইকেট খুব জরুরী ছিল ব্যাঙ্গালোরের জন্য। আর সেই উইকেট পড়তেই আগ্রাসন দেখা গেল।
 

  • 3/7

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  বড় শট খেলতে গিয়ে গিলের ব্যাটের কানায় বল লেগে তা উঠে যায়। ক্যাচ ধরেন রজত পাতিদার। ২২ রানেই প্রথম উইকেট হারা‍য় গুজরাত। 
 

  • 4/7

ঘরের মাঠে ১০ রান করেই ফিরতে হয় গিলকে। গত ম্যাচে তাঁর সেঞ্চুরি দলকে ফাইনালে তুলেছিল। তবে ফাইনালে ব্যর্থ হলেন গুজরাত ক্যাপ্টেন।
 

  • 5/7

রবিবার টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আরসিবি ক্যাপ্টেন। তবে ব্যাট কোর্টে নেমে শুরু থেকেই সমস্যায় পড়ে গুজরাত। 
 

  • 6/7

একের পর এক উইকেট হারাতে শুরু করে গুজরাত। ১০০ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলে গুজরাত। 
 

  • 7/7

দারুণ নিয়ন্ত্রিত বোলিং করতে থাকেন আরসিবি-র বোলাররা। উইকেট হারাতে থাকায়, রানের গতিও কমতে থাকে।  
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement