Advertisement

টেক

AC cooling slow: AC ঘর ঠান্ডা করতে অনেকটা সময় নিচ্ছে? নেপথ্যে ৫ কারণ

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2026,
  • Updated 1:46 PM IST
  • 1/8

শীত শেষ। এখন বসন্ত। কিন্তু আবহাওয়া দেখলে সেটা বোঝার উপায় নেই। বরং গরম বাড়ছে। বিশেষত, সকালের দিকেই হচ্ছে ঘাম। তাই অনেকেই এই সময় এসি চালাচ্ছেন। 
 

  • 2/8

বেশ কিছু দিন পর চালানোর পর অনেকের এসিই দ্রুত ঠান্ডা হচ্ছে না। বরং ঘর ঠান্ডা হতে হতে অনেকটা সময় লেগে যাচ্ছে। আর সেটা নিয়েই অনেকে চিন্তায় পড়ে যাচ্ছেন। 

  • 3/8

এখন প্রশ্ন হল, ঠিক কেন হয় এই সমস্যা? আর সেই বিষয়টা সম্পর্কে জানতে হলে পড়ে নিন নিবন্ধটি। তাহলেই আপনি গোটা বিষয়টা বুঝে ফেলতে পারবেন। 

  • 4/8

এয়ার ফিল্টার ব্লক হয়ে গেলেই বিপদ। এমন পরিস্থিতিতে এয়ারফ্লো বন্ধ হয়ে যেতে পারে। যার ফলে কুলিং হয় কম। তাই এই বিষয়টা প্রথমেই মাথায় রাখুন। 

  • 5/8

অনেক সময় কন্ড্রেন্সার পাইপ নোংরা হয়ে যায়। এর ফলে হিট বেরতে পারে না। যার ফলে অনেকটা সময় লেগে যায় এসির ঘর ঠান্ডা করতে করতে।

  • 6/8

কিছু ক্ষেত্রে এসির রেফ্রিজারেন্ট লেভেল কমে যেতে পারে। যার ফলে হিট ট্রান্সফার করতে বিপদ হয়। এমন পরিস্থিতিতে ঠান্ডা হতে অনেকটা সময় লেগে যেতে পারে।

  • 7/8

বাইরে যদি খুব বেশি তাপমাত্রা থাকে এবং আর্দ্রতা বেশি থাকে, তাহলে এসিকে বেশি খাটতে হয়। এমন পরিস্থিতিতে ঘর ঠান্ডা করতে এসি বেশি সময় নিয়ে ফেলতে পারে। 

  • 8/8

কিছু ব্যক্তি ঘর অনুযায়ী কম পাওয়ারের এসি লাগান। আর এই ভুলটা করেন বলেই বিপদ বাড়ে। এসি ঠিক ঠাক ঠান্ডা করতে পারে না। অনেকটা সময় লেগে যায়। তাই এই ভুল করা চলবে না।

Advertisement
Advertisement