Advertisement

টেক

WiFi Hacked Signs: এই ৫ লক্ষণই বলে দেবে WiFi হয়েছে হ্যাক, জালিয়াতির থেকে বাঁচতে জানুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Feb 2026,
  • Updated 3:55 PM IST
  • 1/8

এখন অনেকের বাড়িতেই WiFi রয়েছে। তাঁরা এর মাধ্যমেই স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করেন। চালান ল্যাপটপ। এমনকী টিভিও চলে WiFi-এর মাধ্যমে। 
 

  • 2/8

এবার মুশকিল হল, WiFi কিন্তু খুব সহজেই হ্যাক যেতে পারে। যার ফলে বাড়তে পারে বিপদ। ব্যাঙ্ক থেকে টাকা উড়ে যেতে পারে। তাই জালিয়াতির শিকার হতে না চাইলে সাবধান হন।

  • 3/8

এমন পরিস্থিতিতে সাবধান হতে হবে। জেনে নিতে হবে যে ঠিক কীভাবে বোঝা যায় WiFi হয়েছে হ্যাক। আর সেই বিষয়টা নিয়েই আলোচনা হল নিবন্ধটিতে। 

  • 4/8

আপনার ইন্টারনেট স্পিড কি কমে গিয়েছে? উত্তর হ্যাঁ হলে সতর্ক হন। একটু চেক করুন। দেখুন কোনও অচেনা ডিভাইস WiFi ব্যবহার করছে কি না। 

  • 5/8

WiFi কানেক্ট করলেই যদি মোবাইল, কম্পিউটারে নতুন ওয়েবসাইট খুলে যায়, তাহলে বুঝতে হবে সমস্যা রয়েছে। এর পিছনে থাকতে পারে WiFi-এর হ্যাকিং। 

  • 6/8

বারবার কানেকশন উড়ে গেলেও সাবধান হন। এর নেপথ্যেও থাকতে পারে WiFi হ্যাকিংয়ের সমস্যা। তাই চেষ্টা করুন এই বিষয়টা মাথায় রাখার।

  • 7/8

WiFi ডেটা কি খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে? বুঝতে পারছেন না কেন হচ্ছে এমন? এই পরিস্থিতিতে একবার WiFi চেক করুন। কারণ, এমনটা হওয়ার পিছনেও থাকতে পারে WiFi-এর হ্যাকিং। 
 

  • 8/8

অনেক সময় WiFi-তে লগইন করতে খুব সমস্যা হয়। দেখাতে পারে পাসওয়ার্ড ঠিক দেওয়া হচ্ছে না। এমনটা হলেই বুঝতে হবে WiFi হ্যাকিং হয়েছে। দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Advertisement
Advertisement