Advertisement

টেক

AC Making Loud Noise: এসি চালালেই বিকট আওয়াজ? নেপথ্যে এই সব কারণ

Aajtak Bangla
Aajtak Bangla
  • 14 Mar 2026,
  • Updated 3:05 PM IST
  • 1/8

গরম পড়ছে। আর এই সময় অনেকেই ব্যবহার করছেন এসি। আর এতদিন বাদে এসি চালানোর সময় অনেক ক্ষেত্রে আওয়াজ হচ্ছে। যেটা শোনার পরই ভয় ধরছে মধ্যবিত্তের মনে। 

  • 2/8

যদিও এই সময় ভয় পেয়ে লাভ নেই। বরং আপনাকে সাবধান হতে হবে। জেনে নিতে হবে, এই সমস্যা কেন হচ্ছে। তাহলেই তো সঠিক পদক্ষেপ নিতে পারবেন। 

  • 3/8

এসির ইনডোরের ঢাকাটা খুলে নিন। দেখুন তো কোনও স্ক্রু হালকা হয়ে গিয়েছে কি না। এমনটা হলে আপনার এসি থেকে বিকট আওয়াজ বেরতে পারে। তাই এটা চেক করুন প্রথমে।

  • 4/8

অনেক সময় এসির ফিল্টারে নোংরা জমে যায়। এমন পরিস্থিতিতে আওয়াজ বেরতে থাকে খুব। তাই এসির ইনডোরে নোংরা জমে আছে কি না দেখুন। সেই মতো ব্যবস্থা নিন।

  • 5/8

এসির ভিতরে থাকে ফ্যান। আর সেই ফ্যান অনেক সময় আওয়াজ করে। তাই এসির ভিতরে ফ্যান থেকে আওয়াজ আসছে কি না দেখুন। 

  • 6/8

তবে এছাড়াও একাধিক কারণে এসির ভিতর থেকে আওয়াজ বেরতে পারে। তাই এমন পরিস্থিতিতে সবার প্রথমে একজন টেকনিশিয়ানের পরামর্শ নিন। তাহলেই দেখবেন সমস্যা মিটবে। 

  • 7/8

আর একটা কথা, অনেক দিন বাদে এসি চালানোর আগে একবার অটো ক্লিন করে নিন। অটো ক্লিন করলেই এতে উপস্থিত সব নোংরা বেরিয়ে যাবে। ভাল কুলিং পাবেন। 

  • 8/8

এছাড়া এসি চালানোর আগে একবার করে নিন সার্ভিসিং। তাতেও কাজ হবে। কোনও সমস্যা থাকলে আগেই ঠিক করে ফেলা যাবে। 

Advertisement
Advertisement