Advertisement

ইউটিলিটি

এটাই ভারতের সবচেয়ে দ্রুতগামী মেট্রো, উদ্বোধন করলেন মোদী

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Feb 2026,
  • Updated 5:48 PM IST
  • 1/6

দেশের মেট্রো পরিষেবায় বিপ্লব। ভারতের সবচেয়ে দ্রুতগামী মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মেট্রোর সর্বাধিক স্পিড হতে চলেছে ঘন্টায় ১২০ কিমি।
 

  • 2/6

রবিবার শতাব্দী নগর স্টেশন থেকে একসঙ্গে মেরঠ মেট্রো এবং নমো ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।  উত্তরপ্রদেশের মেরঠ থেকে মোদীপুরম পর্যন্ত দেশের দ্রুতগামী মেট্রোয় সওয়ার হতে পারবেন যাত্রীরা। রবিবার দুপুরে মেরঠে সবুজ পতাকা নেড়ে এই মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
 

  • 3/6

মোট ১৩ টি স্টেশন থাকছে সমগ্র রুটে। জানা গিয়েছে, সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলিতে ভোর ৬ টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা, চলবে রাত ১০ টা পর্যন্ত। আর রবিবার সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ব্যস্ত সময়ে ৫-১০ মিনিট অন্তর মিলবে পরিষেবা। 
 

  • 4/6

মাত্র ৫৫ মিনিটেই মেরঠ থেকে দিল্লি পৌঁছে দেবে এই মেট্রো। সবথেকে সুবিধাজনক বিষয় হল, একই টিকিটে নমো ভারত ব়্যাপিড রেল এবং মেরঠ মেট্রোর পরিষেবা নিতে পারবেন যাত্রীরা।
 

  • 5/6

অন্য়দিকে, একই সঙ্গে ৮২ কিমি দীর্ঘ ‘নমো ভারত’ ট্রেন করিডরের অবশিষ্ট অংশেরও সূচনা করেন প্রধানমন্ত্রী। RRTS পদ্ধতিতে একই লাইনে ছুটবে মেরঠ মেট্রো এবং নমো ভারত ট্রেন।
 

  • 6/6

তথ্য অনুযায়ী,৮২.১৫ কিলোমিটার দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মিরাট নমো ভারত করিডর হল ভারতের প্রথম আঞ্চলিক র‌্যাপিড ট্রানজিট সিস্টেম। দিল্লির সরাই কালে খান থেকে উত্তর প্রদেশের মোদীপুরম পর্যন্ত ছুটবে এই র‌্যাপিড রেল। এর মধ্যে ২৩ কিলোমিটার দীর্ঘ মিরাট মেট্রো নমো ভারত র‌্যাপিড রেলের সঙ্গে ট্র্যাক ভাগ করবে। এর ফলে যাত্রীদেরও মেট্রো থেকে সরাসরি ট্রেন ধরতে সুবিধা হবে।
 

Advertisement
Advertisement